সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুর জেলা পুলিশের ১৫ জনকে বিভিন্ন পদে পদোন্নতি
মেহেরপুর জেলা পুলিশের ১৫ জনকে বিভিন্ন পদে পদোন্নতি
মেহের আলী বাচ্চু মেহেরপুর প্রতিনিধি :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বিভাগে কর্মরত ১৫ জনকে বিভিন্ন পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
এদের মধ্যে এএসআই থেকে এসআই পদে ৩ জনকে, নায়েক থেকে এএসআই পদে ২ জনকে, কনস্টেবল বিপি থেকে এএসআই পদে ৩ জনকে এবং কনস্টেবল থেকে নায়েক পদে ৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ২ জানুয়ারি সোমবার সকালে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাচ পরানো হয়। পুলিশ সুপার আনিছুর রহমান পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাচ পরিয়ে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহামুদ সেখানে উপস্থিত ছিলেন।
পদোন্নতি প্রাপ্তরা হলেন, এএসআই থেকে এসআই পদে আনোয়ান হোসেন, আবু সায়েম, এম ওয়ালি উল ইসলাম, নায়েক থেকে এএসআই পদে আতিকুর রহমান বিশ্বাস, সেলিম রেজা, কনস্টেবল বিপি থেকে এএসআই পদে কামারুজ্জামান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম এবং কনস্টেবল থেকে নায়েক পদে আব্দুর রহিম, রকিবুল ইসলাম, হাসানুজ্জামান, আতিক হাসান, জাহিদ হাসান, মাহামুদুল হাসান ও মাদুদ রানা।





কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ