শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীর সাহাপুর মাদকের স্বর্গরাজ্য
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীর সাহাপুর মাদকের স্বর্গরাজ্য
মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীর সাহাপুর মাদকের স্বর্গরাজ্য

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২২মি.) মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অত্যাচার নির্যাতনে আওতাপাড়া বাজার ও বাঁশের বাদা কলেজ পাড়াসহ সাহাপুর ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।এসব এলাকার অন্তত  ১০ টি স্থানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে ইয়াবা,ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক এবং নেশা জাতীয় দ্রব্যের রমরমা ব্যবসা চলছে। এ কারণে মাদক সেবী ও ব্যবসায়ীদের পদচারণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। একই সাথে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত বিরম্বনার শিকার হচ্ছে। মাঝে মধ্যেই শিক্ষার্থীরা মাদক সেবীদের দ্বারা লাঞ্চিত হয়ে থাকে। সম্প্রতি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঐ এলাকায় বন্দুক যুদ্ধ হওয়ার পর এলাকাবাসীর দাবির পরও কেউ মাদক ব্যবসা বন্ধে এগিয়ে আসেনি। রুচিশীল এলাকাবাসীদের অভিযোগ একটি রাজনৈতিক দলের তৃতীয় শ্রেণীর কতিপয নেতার প্রশ্রয়ে দিন দিন মাদক ব্যবসা বেড়েই চলেছে। নামপ্রকাশ না করার শর্তে এলাকার শিক্ষকরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,বর্তমান সরকারের উন্নয়ন মুখি ভাবমূর্তি ও যুব সম্প্রদায়কে রক্ষার্থে জরুরি ভিত্তিতে সাহাপুর ইউনিয়নে মাদক আমদানী ও বিক্রি বন্ধ করতে হবে। অন্যথায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির শিকার হবে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদীর পরিদর্শক খবীর আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ৪ জন সদস্য নিয়ে পাঁচটি উপজেলায় অভিযান অব্যাহত রেখেছি।





আর্কাইভ