শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বামনায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » অপরাধ » বামনায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বামনায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

---

বরগুনা প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৩.৫৫মি.) সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগে বরগুনা জেলার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বাদী হয়ে বামনা ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার ৩ জানুয়ারি সকালে তিনি মামলাটি দায়ের করেন। দায়েরকৃত মামলার আসামিরা হলেন বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও বামনা ডৌয়াতলা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খানসহ ১১ জন।

মামলা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ৪নং ইউনিয়ান ডৌয়াতলা বাজার সংলগ্ন মহাসড়কের পাশে ভূমি অফিসের পুকুরে এডিপির অর্থায়নে নির্ধারিত স্থানে ঘাটলা নির্মাণ না করে পুকুরের অন্য স্থানে ঘাটলা নির্মাণ, ইউএনও’র গাড়িতে ইট নিক্ষেপ ও তার ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

এ ব্যাপারে ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের কাছে মুঠোফোন আলাপে জানতে চাইলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভূমি অফিসের পুকুরের যে স্থানে আগের ঘাটলা ছিলো জনসাধারণের সুবিধার্থে সে স্থানেই নতুন করে ঘাটলা নির্মাণ করা হচ্ছিলো।

কিন্তু ইউএনও সেখানে ঘাটলা নির্মাণ করতে নিষেধ করলে কাজ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া তার ওপর কোনো হামলা চালানো হয়নি।

ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ইউএনও আমার বিদ্যালয়ের নামে জমি বন্দোবস্ত দিয়ে ঘর উঠানোর জন্য পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন।

কিন্তু সেসময় বিদ্যালয়ের সিমানার ভেতরে একটি গরুর হাট বসতো। শিক্ষার্থীদের অসুবিধার কারণে সেই গরুর হাট তুলে দেওয়ার দাবিতে সেসময় মানববন্ধন করা হয়।

পরে সেই গুরুর হাট তুলে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। সেই স্থাপনা উচ্ছেদের জন্য তিন-চারদিন আগে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেই। এ কারণেই তিনি আমাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ্য. বামনা ইউএনও মোহাম্মদ মনির হোসেন হাওলাদার কিছুদিন আগে এখান থেকে বদলি হয়ে বরিশাল বিভাগীয় জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি হিসেবে যোগদান করেছেন।

মামলার প্রকৃত ব্যাপার জানতে মামলার বাদি (ইউএনও) মোহাম্মাদ মনির হোসেনের সাথে মুঠোফোন আলাপ করার বহু চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ পাওয়া যায়। মামলার বাদির কোন ধরনের মতামত পাওয়া যায়নি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)