শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিরিয়াল গরু চুরিতে অতিষ্ট সিলেটবাসী
প্রথম পাতা » অপরাধ » সিরিয়াল গরু চুরিতে অতিষ্ট সিলেটবাসী
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরিয়াল গরু চুরিতে অতিষ্ট সিলেটবাসী

---সিলেট প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৯মি.) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ গরু চুরির হিড়িক পড়েছে। গত এক মাস ধরে একের পর এক গরু চুরির ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন কোনো না কোনো গ্রামে ঘটছে চুরির ঘটনা। চোরের উপদ্রবে কৃষকের ঘুম হারাম হয়ে গেছে।

সর্বশেষ গত সোমবার রাতে ইসলামপুর গ্রামের কৃষক জীবন মিয়ার একটি গাভি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এ অবস্থায় ওই কৃষকের মাথায় হাত পড়েছে। জীবন মিয়া জানান, ‘একটি গরুর পেছনে কত খাটুনি খাটতে হয়। এ অবস্থায় চোরেরা গরু নিয়ে গেলে গরিব মানুষের যে কী দশা হয়, সেটা যার যায় সে ছাড়া অন্য কেউ বুঝবে না।’

শুধু জীবন মিয়াই নন, ইসলামপুর গ্রামসহ পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি, রাজনগর ও ইছাকলস ইউনিয়নের নতুন পারকুল গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত এক মাসে ২৯টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

জানা গেছে, গত ৪ ডিসেম্বর ভোরে পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ী এলাকায় জয়নাল উদ্দিনের ৪টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। ১০ ডিসেম্বর ভোরে উত্তর কলাবাড়ীর শাহাব উদ্দিনের ৩টি গরু নিয়ে যায় চোরেরা। পরে ৫৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে গরু ৩টি উদ্ধার করা হয়। শাহাব উদ্দিন জানান, গরু চুরির পরদিন একটা বিকাশ নাম্বার দিয়ে ১ লাখ টাকা দাবি করে চোরেরা। পরে ৫৫ হাজার টাকা বিকাশ করলে গরু ৩টি ছাড়া পায়। ২৮ ডিসেম্বর ভোর রাতে দক্ষিণ কলাবাড়ীর মনির উদ্দিনের বাড়ি থেকে ৩টি, উত্তর রাজনগর গ্রামের আব্দুল হাইর বাড়ি থেকে ৪টি ও একই গ্রামের সফিক মিয়ার ১টি গরু চুরি হয়।

৩০ ডিসেম্বর রাতে দক্ষিণ কলাবাড়ীর মুক্তিযোদ্ধা কছির মিয়ার ২টি ও একই গ্রামের আতা মিয়ার ৪টি গরু নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্রটি। মাসখানেক আগে ইছাকলস ইউনিয়নের নতুন পারকুল গ্রামের আব্দুল খালিকের ৩টি ও সপ্তাহখানেক আগে একই গ্রামের রহিম উদ্দিনের ৪টি গরু চোরেরা নিয়ে যায়।

এলাকাবাসী জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় ইদানীং সক্রিয় হয়ে উঠেছে গরু চোরচক্র। সংঘবদ্ধ চোরের দল রাতে গোয়ালে ঢুকে গরু নিয়ে নির্বিঘ্নে চলে যায়। কীভাবে এ চক্র নিঃশব্দে গরুগুলো বের করে নিচ্ছে সেও এক রহস্য। এভাবে একের পর এক গরু চুরির ঘটনায় গরু ব্যবসায়ী ও কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। হয়রানির ভয়ে তাঁরা থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত করেন না।

পারকুল গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, গরু চুরির পর থানার পুলিশকে বললে আরও বিপদ। তখন দেখা যাবে, পুলিশ তো কিছু করবেই না, চোরেরা বাদবাকি গরুও নিয়ে যাবে। অন্যভাবেও হয়রানি করবে।

ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কুটি মিয়া জানান, আমার ইউনিয়ন থেকে প্রায় রাতেই গরু চুরি হচ্ছে। গত এক মাসে এই ইউনিয়ন থেকে ৮/৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।

পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া জানান, প্রতি রাতেই বিভিন্ন গ্রামে চুরির ঘটনা ঘটছে। ‘একের পর এক চুরির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা পরিষদের আগামী সভাতে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলব।’

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. রহুল আমিন বলেন, ‘গরু চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ