শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যাংকিংয়ে অর্থনৈতিক ধারা, ম্যানেজমেন্ট ও আইটি সিকিউরিটি নিয়ে আলোচনা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যাংকিংয়ে অর্থনৈতিক ধারা, ম্যানেজমেন্ট ও আইটি সিকিউরিটি নিয়ে আলোচনা
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাংকিংয়ে অর্থনৈতিক ধারা, ম্যানেজমেন্ট ও আইটি সিকিউরিটি নিয়ে আলোচনা

---

ঢাকা প্রতিনিধি :: ‘ইভলভিং প্যারাডাইমস ইন রিস্ক ম্যানেজেমেন্ট’ মুলসুরের সামিটে অংশীদারদের অর্থনীতি, আইটিভিত্তিক ব্যাংকিং এবং কমপস্ন্যায়েন্সের রিস্ক ম্যানেজেমেন্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
ঢাকা, ৩ নভেম্বর, ২০১৫- নিমাই ম্যানেজমেন্ট কনসালট্যান্টস এর আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এশিয়ান ব্যাংকিং সামিট ২০১৫ প্রথম দিন আশাব্যাঞ্জকভাবে শেষ হয়েছে ৷ সামিটে অংশীদাররা পরিবর্তনশীল প্রবণতার সাথে বৈশ্বিকভাবে মানানসই রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে তাদের ধ্যানধারণা নিয়ে আলোচনা এবং মতবিনিময় করেন ৷
সামিটটি খ্যাতনামা দেশীয় এবং আন্তর্জাতিক ব্যাংকিং বিশেষজ্ঞদের জন্য রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রেড ফাইন্যান্স, কমপ্ল্যায়েন্স এবং আইটি সিকিউরিটি সহ নানা বিষয়ে মতবিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করছে ৷ প্রথম দিনে আলোচনর মুল বিষয় ছিলো ‘আঞ্চলিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনাঃ আমরা কি প্রস্তুত?’ব্যাংকিং সিকিউরিটি ইন আইটি’ এবং কমপ্ল্যায়েন্স ইস্যু’৷ অংশীদাররা পরিবর্তনশীল প্রবণতার সাথে খাপ খাইয়ে চলার জন্য বৈশ্বিকভাবে মানানসই রিস্ক ম্যানেজমেন্ট এবং বিদ্যমান রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা শক্তিশালীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন ৷
অনুষ্ঠানের সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ৷
দিনের প্রধান বক্তা ছিলেন নিমাই ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্টস এর ফাউন্ডার পার্টনার পঙ্কজ মুন্দ্রা, নিমাই ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্টস, দিব্যা চান্দ্রা রিস্ক প্রিন্সিপাল এর উপদেষ্টা আম্বি ভেঙ্কটেশ্বরন, স্কয়ার সার্কেলস এর সিইও ও লীড ট্রেইনার সতীশ মান্ডোরা ৷ একইসাথে ‘আঞ্চলিক অর্থনৈতিক প্রবণতা পর্যালোচনাঃ আমরা কি প্রস্তুত?’ শিরোনামের প্যানেল আলোচনা পরিচালনা করেন নিমাই এর ম্যানেজিং পার্টনার নিসর্গ দুগাড় এবং রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, ভারতের প্রাক্তন সিইও মিস মীরা স্যানাল, বিআইএসি’র চীফ এক্সিকিউটিভ এম এ রুমী আলী ৷
প্যানেল আলোচনায় মীরা স্যানাল বলেন, “বাংলাদেশ ২০২১ সালের জন্য একটি স্পষ্ট এবং সুদূরপ্রসারী ‘ভিশন’ তৈরি করেছে ৷ এশিয়ান ব্যাংকিং সামিট এমন একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে যেখানে ব্যংকিং এবং আর্থিক সেবা প্রতিষ্ঠানের অংশীদাররা একে অপরের কাছ থেকে শিখতে পারবেন, আলোচনা করতে পারবেন এবং জাতীয় লক্ষ্যসমূহ অর্জনে সফলতা লাভ করা যায় সে ব্যাপারে পরিকল্পনার ছক করতে পারবেন ৷ বিশ্বব্যাপী মাইক্রো-ইকোনোমিক অস্থিতিশীলতা এবং বাজার-তারল্যের পরিপ্রেক্ষিতে এই সামিটে রিস্ক ম্যানেজমেন্টের উপর জোর দেওয়াটা অত্যন্ত সময়োপোযোগী হয়েছে”৷ এম এ রুমী আলী বলেন, “আমি নিশ্চিত এই সামিটের মাধ্যমে জ্ঞান এবং ব্যাংক ডাটা বৃদ্ধি পাবে যা আরো শক্তিশালী একটি আর্থিক ব্যবস্থা তৈরিকে ধাবিত করবে, যা আমাদের সকলের সাধারণ লক্ষ্য,বর্তমানকে রক্ষা করা এবং সুন্দর আগামী গড়ে তোলার জন্য সাহায্য করবে”৷
এশিয়ান ব্যাংকিং সামিট বাংলাদেশে এই ধরণের প্রথম একটি সম্মেলন৷ এর আয়োজক নিমাই ম্যানেজমেন্ট কনসালট্যান্টস একটি সংযুক্ত আরব-আমিরাত ভিত্তিক পুরষ্কার বিজয়ী আর্থিক সেবা প্রতিষ্ঠান ৷ এর বিশেষত্ব হল এডভাইসরি অন রিস্ক কনসালটিং , ব্যাংক ফাইন্যান্স সিন্ডিকেশন, ফাইন্যান্স কস্ট রিয়েলাইজেশন এবং বিশ্বব্যাপী ব্যাংক এবং ভোক্তাদের ট্রেড ফাইন্যান্স সেবাদান ৷
সামিটটি লা মেরিডিয়ান ঢাকায় ৩ থেকে ৪ নভেম্বর সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৷ সামিটে যোগদানের জন্য বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন +৮৮০ ১৯১১ ৩১০ ৪২০ নম্বরে ৷ আপলোড : ৩ নবেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.৪৪ মিঃ





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)