শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটবাসীর সম্পদের প্রমাণপত্র খাচ্ছে উইপোকা
প্রথম পাতা » অপরাধ » সিলেটবাসীর সম্পদের প্রমাণপত্র খাচ্ছে উইপোকা
বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটবাসীর সম্পদের প্রমাণপত্র খাচ্ছে উইপোকা

---সিলেট প্রতিনিধি ::(৫মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) ধুলোয় ধুসর গোটা রেকর্ডরুম। র‌্যাক ভর্তি করে রাখা হয়েছে নথিপত্রের বালাম বই। এসব বইয়ে স্থায়ী ঠিকানা গড়েছে ‘উইপোকা’। খুবলে খুবলে খাচ্ছে সিলেটবাসীর সম্পদের লিখিত প্রমাণপত্রের বইয়ের পাতা।

শুধু তাই নয়, পুরাতন হতে হতে বালামের কাগজও ছিঁড়ে পড়ছে এদিক-ওদিক। জনগুরুত্বপূর্ণ এসব বালাম বই কিংবা ইনডেক্সের কোনো নকল কপিও নেই। ফলে কারও কাগজপত্র ‘উইপোকায়’ খেয়ে ফেললে কিংবা নষ্ট হয়ে গেলে দুর্ভোগে পড়তে হবে মালিকদের। এমন চিত্র সিলেট জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারের রেকর্ডরুমের।

খোঁজ নিয়ে জানা গেছে, জমি রেজিস্ট্রির সকল বৈধ দলিল রাখা হয় রেকর্ড রুমেই। এর আগে একটি টিনশেড ভবনে ছিল সিলেটের রেকর্ডরুম। যেখানে রাখা হত সিলেটবাসীর সম্পদের দলিল। কিন্তু ভবনটি জরাজীর্ণ হওয়ায় চারদলীয় জোট সরকারের আমলে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পাঁচতলা বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণ করে দেন। ওই ভবনে স্থানাস্তরিত করা হয় রেকর্ডরুম।

কিন্তু স্থান সংকুলান হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাতে ঘর বেঁধেছে উইপোকা। তাছাড়া সঠিক তদারকি আর লোকবল না থাকায় হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজও। এরই মধ্যে বেশ কিছু নথিপত্র হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে।

ফলে ওইসব নথির জন্য কেউ আবেদন করলে সেগুলো সরবরাহ করা যাবে না। এতে অনেক সেবাগ্রহীতা তথ্য নিতে এসে নথি হারানো বা নষ্ট হওয়ার কারণে দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে বার বার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি চালাচালি করলেও কোন উদ্যোগ নেয়া হয়নি।

জানা যায়, রেকর্ডরুম হচ্ছে সংরক্ষিত এলাকা। ওই এলাকায় রেকর্ডকিপার ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই। কিন্তু নির্ধারিত কর্মকর্তা না থাকায় মাস্টার রোলে থাকা উমেদারদের দিয়ে চালানো হচ্ছে কাজ। এতে করে ঘটছে নানা দূর্নীতির ঘটনাও।

সিলেটে অনেক দলিল বইয়ের বালামের কোনো অস্তিত্ব নেই। এমন কি নেই ইনডেক্স বুকও। ফলে দলিলের কপি পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছে। এসব দলিল না পাওয়ার কারণ হিসেবে জানা গেছে- বিভিন্ন সময় ভূমিখেকোরাই টাকার বিনিময়ে বালাম বই ও ইনডেস্ক থেকে কাগজ ছিঁড়ে ফেলছে। এনিয়ে হইচই হয়েছে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে।

সিলেট জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ডরুমের জন্য সরকারিভাবে নিয়োগকৃত পিয়ন প্রয়োজন। এসব পিয়নরাই রেকর্ড কিপারের সঙ্গে কাজ করেন।
সিলেটের সাব-রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রেকর্ডরুম সিলেটবাসীর সম্পদ। এখানে সবার সম্পত্তির মূল দলিল রয়েছে।

রক্ষণাবেক্ষণের অভাবে কাগজপত্র নষ্ট হয়ে যাওয়া দুঃখজনক। এটি সংরক্ষণ করতে বেশি টাকা লাগবে না। সরকারিভাবে সেটি রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হলে তিনি তার তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেবেন বলে জানান।

সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, রেকর্ডরুমে রেডর্ককিপার রাখা ও সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। দলিল লেখকরা এ নিয়ে সব সময় সোচ্চার। শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবের কারণেই জমির বহু মালিক ভোগান্তি ও প্রতারণার শিকার হচ্ছে। এ জন্য তিনি অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলছেন, রেকর্ডরুম সংরক্ষণ করে রি-ইনডেক্স ও রি-বালাম করার দাবি দীর্ঘদিনের। এছাড়া, বালাম বইয়ের একাধিক কপি থাকতে হবে। এতে করে উইপোকায় একটি ধ্বংস হলে যাতে বিকল্প কপি থাকে সে উদ্যোগ খুব দ্রুত গ্রহণ করতে হবে। নইলে সিলেটবাসীর সম্পদ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। ফলে বাড়বে প্রকৃত ভূমি মালিকদের ভোগান্তি। লাভবান হবে ভূমিখেকোরা।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ