শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে ক্ষুদ্র সঞ্চয় সংগঠনের সাধারণ সভা
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে ক্ষুদ্র সঞ্চয় সংগঠনের সাধারণ সভা
শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ক্ষুদ্র সঞ্চয় সংগঠনের সাধারণ সভা

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.) খাগড়াছড়িতে গরীব দরিদ্র ও অসহায় সদস্যদের ক্ষুদ্র সঞ্চয় জমা করার সংগঠন কমলছড়ি ক্রেডিট ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি শনিবার সকালে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ায় কারিতাস-আইসিডিপি খাগড়াছড়ি’র সহযোগিতায় ও কমলছড়ি ক্রেডিট ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমলছড়ি ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাগরময় তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যার বিউটি রানী ত্রিপুরা, কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউপ্রু চৌধুরী, কারিতাস-আইসিডিপি খাগড়াছড়ির এ এল এন টীম’র সভাপতি নিরাপদ তালুকদার, জেপিও কিশোর ত্রিপুরা, ক্রেডিট ইউনিয়নের পর্যবেক্ষণ কমিটির সভাপতি জীমুতবাহন চাকমা ও কমলছড়ি মৌজার ২৬৩ নং হেডম্যান কংজ চৌধুরী।

এসময় সভায় ক্রেডিট ইউনিয়নের সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তবে প্রধান অতিথি বলেন, বিগত ২০১১ সালে কমলছড়ি ক্রেডিট ইউনিয়ন গঠন করেছে বলে আজকে অত্র ইউনিয়নের গরীব দরিদ্র ও অসহায় সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা করার মাধ্যমে দরিদ্র, অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সংগঠন হতে ঋণ নিয়ে গরু ছাগল পালন, মৎস্য চাষসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করবে। তিনি আরো বলেন, সমবায় সমিতি হচ্ছে সবার জন্য। দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন হচ্ছে সমবায়। ঋণ নিয়ে খেলাপী করবেন না শেয়ার ও সঞ্চয় বেশী বেশী করার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)