রবিবার ● ২২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত ডিস ব্যবসায়ী হাসপাতালে
গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত ডিস ব্যবসায়ী হাসপাতালে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯মাঘ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৬মি.) গাজীপুর মহানগরের আউটপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত ডিস (ক্যাবল) ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জয়দেবপুর চৌরাস্তার পশ্চিমে আউটপাড়ায় স্যাটেলাইট ক্যাবল ‘ডে নাইট’ কর্মী নূর ন্নবী (২৮) বিল উত্তোলন করতে গিয়ে সন্ত্রাসীরা হমলা শিকার হন। এসময় সন্ত্রাসীরা নগদ টাকা, মোবাইল ফোন ও আইডি ছিনিয়ে নেয়।
স্যাটেলাইট ক্যাবল ‘ডে নাইট’ এর লাইনম্যান আমিরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২১ জানুয়ারী শনিবার বিকেলে নূর ন্নবী আউটপাড়া এলাকায় ডিস বিল উত্তোলন করতে গেলে জনৈক শাকিলের বাড়ির কাছে কয়েকজন সন্ত্রাসী নূর ন্নবীকে পিটিয়ে আহত করে এবং তার সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও আইডি ছিনিয়ে নেয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্যাটেলাইট ক্যাবল ‘ডে নাইট’ এর স্বত্ত্বাধীকারী কাশেম সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বৈধ লাইসেন্স থাকার পরও সন্ত্রাসীরা জোরপূর্বক ব্যবসা ছিনিয়ে নিতে চায়। তাদের বিরুদ্ধে থানা মামলা রয়েছে। সন্ত্রাসীরা ডিস সংযোগ কেটে ফেলায় চার মাস যাবৎ টাঙ্গাইল রোডের আউটপাড়া থেকে নাওজোর পর্যন্ত কয়েকশ গ্রাহক ডিস সুবিধা থেকে বঞ্চিত। ব্যাবসা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে কাশেম সরকার গাজীপুরের পুলিশ সুপার বরাবর অভিযোগ দিলে ডিবি পুলিশের পরিদর্শক ডেরিক ষ্টিফেন কুঁইয়া তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা