শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
রবিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা

---

ষ্টাফ রিপোর্টার :: ২০ সেপ্টেম্বর : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর রাঙামাটি জেলার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে৷ তিনি বলেন, এখানকার মানুষ অনেক শানত্ম ও সুশৃঙ্খল ৷ কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলায় বিনিয়োগের সুযোগ রয়েছে ৷ এখানে কর্মসংস্থান বাড়াতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোক্তারা এগিয়ে এলে রাঙামাটি পরিপূর্ণভাবে একটি উন্নত জেলায় পরিণত হবে ৷
রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত পরিষদের সেপ্টেম্বর ২০১৫ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ৷
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যাবৃন্দ, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, বর্তমানে হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ মুখে নতুন করে গেইট নির্মাণ করা হয়েছে ৷ এছাড়া হাসপাতালের গাইনি ওয়ার্ড সংস্কার, ভবন মেরামত করা হয়েছে ৷ হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা, ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে ৷
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, গত বর্ষায় অতিবৃষ্টির কারণে মাঠে ফসলের বেশ কিছু ক্ষতি সাধিত হয়েছে ৷ লেকের পানি না কমা পর্যন্ত ধান রোপন সম্ভব নয় ৷ বর্তমানে ইউরিয়া টিএসপি সার মজুদ রয়েছে এবং জেলার চাষীদের চাহিদা অনুযায়ী বীজ বপন, বীজ রোপন সেচ পাম্প এর চাহিদা পত্র মন্ত্রণালয়ে পাঠানো হবে ৷ যা সরকার হতে শতকরা ৩০ ভাগ ও চাষীদের থেকে ৭০ভাগ অর্থ প্রদানের মাধ্যমে বিতরণ করা হবে ৷
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত জেলার ৪র্থ শ্রেণী বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে গত ১৬সেপ্টেম্বর বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে ৷
এছাড়া আগামী মাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে এবং ২০১৫ সালের ৪র্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণকল্পে চেয়ারম্যান মহোদয়ের সাথে সভা করা হবে ৷
মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা জানান, ৭ম শ্রেণী শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ১৮সেপ্টেম্বর পার্বত্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে ৷ এছাড়া জেলার বিদ্যালয়গুলোতে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম যথাযথভাবে চলছে ৷
জেলা মত্‍স্য কর্মকর্তা বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর হতে ৯অক্টোবর ২০১৫ পর্যন্ত ইলিশ নিধন ও বিক্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ কোথাও বিক্রী করতে দেখলে মত্‍স্য অফিসকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি ৷
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, কোরবানী ঈদকে সামনে রেখে জেলার প্রতিটি পশুর হাটে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা গর্ভবতী গাভী ও রোগা গরু চিহ্নিত করে মুসল্লিদের সেবা প্রদান করছে ৷ এছাড়া চিকিত্‍সা ও প্রোডাকশন কার্যক্রম ভালোভাবেই চলছে ৷
হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক বলেন, বর্তমানে খামারে প্রচুর মুরগীর বাচ্চা রয়েছে ৷ সরকারি তালিকা ও মুরগীর বয়স অনুযায়ী ৭০ টাকা দামে বিক্রী করা হচ্ছে ৷ তিনি আগ্রহী চাষীদের ক্রয়ের জন্য অনুরোধ জানান ৷
সমবায় বিভাগের জেলা সমবায় কর্মকর্তা বলেন, ১৬০টি অডিট সম্পন্ন হয়েছে ৷ শ্রেষ্ট সমবায় পুরস্কার প্রদানের জন্য উপজেলা কার্যালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে ৷ তালিকা আসলে মন্ত্রণালয়ে পাঠানো হবে ৷
জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা আলপনা চাকমা বলেন, ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা, সঠিকভাবে প্রদান করা হচ্ছে ৷
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক জানান, জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য মন্ত্রণালয় হতে একটি নতুন এম্বুলেন্স প্রদান করা হয়েছে ৷ এছাড়া বিভাগীয় কার্যক্রম যথারিতি চলছে ৷
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, বর্তমানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলছে ৷ আগামী ১লা নভেম্বর যুব দিবস অনুষ্ঠিত হবে ৷ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকারও অনুরোধ জানান তিনি ৷
পর্যটন হলিডে কমপ্লেক্সে এর ব্যবস্থাপক বলেন, প্রবল বৃষ্টির কারণে বর্তমানে ঝুলন্ত ব্রীজটি ২থেকে আড়াই ফুট পানির নিচে রয়েছে বিধায় পর্যটক কম হচ্ছে ৷ আগামী ২৭ আগস্ট বিশ্ব পর্যটন দিবস ৷ দিবসটি সফলভাবে পালনের লৰ্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি ৷
সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন ৷

পরিশেষে চেয়ারম্যান বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সমস্যাসহ নানাদিক নিয়ে কাজ করতে হয় জেলা পরিষদকে৷ পরিষদের সাথে সমন্বয় রেখে অন্যান প্রতিষ্ঠানগুলোকে এখানকার বসবাসরত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে৷ সভায় আলোচনার বিষয়গুলো বাসত্মবায়নের ৰেত্রে পরিষদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি৷ 





রাঙামাটি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ