শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শিক্ষা কর্মকর্তার পিটুনিতে প্রধান শিক্ষক হাসপাতালে
প্রথম পাতা » অপরাধ » শিক্ষা কর্মকর্তার পিটুনিতে প্রধান শিক্ষক হাসপাতালে
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা কর্মকর্তার পিটুনিতে প্রধান শিক্ষক হাসপাতালে

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দল্লাহ আল মামুনকে পিটিয়ে আহত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহাম্মেদ। আহত ওই শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা গেছে, ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহাম্মেদ বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউছার মিয়াকে সঙ্গে নিয়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের কাছে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য চাইলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে বলেন। এতে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে শিক্ষক মামুনকে অশালীন ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে টেবিলে থাকা স্ট্যাপলার ছুড়ে মারলে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। পরে অবস্থা বেগতিক দেখে উপজেলা শিক্ষা অফিসার দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। সহকারী শিক্ষকরা আহত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রধান শিক্ষক সিএইচটি মিডিয়াকে বলেন আমার কাছে তিনি  বিভিন্ন কাগজপত্র চান। এসব গুছিয়ে দিতে একটু দেরি হলে তিনি আমাকে থাপ্পড় মারতে উদ্যত হন। এ সময় তার পাশে থাকা শিক্ষকরা বাধা দেন। কিছুক্ষণ পর আবার উত্তেজিত হয়ে স্ট্যাপলার ছুড়ে মারেন। স্ট্যাপলারের আঘাতে আমার মাথা ফেটে যায়।

একাধিক শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহাম্মেদ একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। শামীম কাপাসিয়ায় কর্মকালে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, পরিদর্শনে স্কুল ছুটির আগেই বিদ্যালয়ে কোন শিক্ষার্থী পাওয়া যায়নি। আর তিন দিনের মধ্যে এর যথাযথ কারণ দর্শানোর কথা বলা হলে ওই শিক্ষক আমার উপর চড়াও হন।

জেলা শিক্ষা অফিসার নারগিস সাজেদা সুলতানা জানান, বিষয়টি আমি শুনেছি। শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমান বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং ওই শিক্ষা অফিসারের বিচারের দাবিতে উপজেলা প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও শিক্ষকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।





আর্কাইভ