শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » শিশুরা শিক্ষিত হলে দেশ আরো বেশি এগিয়ে যাবে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » শিশুরা শিক্ষিত হলে দেশ আরো বেশি এগিয়ে যাবে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশুরা শিক্ষিত হলে দেশ আরো বেশি এগিয়ে যাবে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি : (২৯ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.)   মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কোন শিশু যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আজকের শিশু, আগামীর ভবিষ্যৎ কর্ণধার। তারা শিক্ষিত হলে দেশ আরো বেশি এগিয়ে যাবে।

তিনি ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) তত্ত্বাধানে পরিচালিত শিশুমেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। পিতার মত তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। আর এজন্যই তিনি শিশুদের বিষয়ে সব সময় গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, লেখা-পড়ার পাশাপাশি সন্তানদের ক্রীড়া চর্চার সুযোগ করে দিতে হবে। আর এই ক্রীড়া চর্চা অব্যাহত থাকলে তারা মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সামিয়া শারমীন হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সমস্য মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা পায়রা এবং রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।





আর্কাইভ