রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন
প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩০ মাঘ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৯মি.) প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন মিয়া ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুল জলিলের অপসারণ দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটি খাগড়াছড়ি শাখা।
রবিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আযোজিত সাংবাদিক সম্মেলনে দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
নেতৃবন্দ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিবন্ধী সুক্ষা আইন(২০১৩) করলেও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন মিয়া ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল জলিল প্রতিবন্ধীদের কোন ধরনের সহযোগিতা না করে তিরস্কারসহ নানাভাবে হয়রানি করছে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান এমএম মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ রামেচু মারমা ও জাহানার বেগম।
বক্তারা বলেন, গত বিজয় দিবসে রামগড় উপজেলায় সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী পূর্ণাবাসন মেলা করতে ইউএনও’র অনুমতি চাওয়া হয়। কিন্তু তিনি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুমতি না দিয়ে উল্টো আমাদের তিরোস্কার ও বঞ্চনা করেন। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলেও তিনিও আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিবন্ধীদের মূল¯্রােতধারায় আনতে বর্তমান সরকার আন্তরিক হলেও ইউএনও ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণে আমরা ব্যথিত। আমরা উভয়ের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নির্বাহী সদস্য জসিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে এর আগে একই মেলা করেছে সংগঠনটি। মেলায় প্রতিবন্ধীদের তৈরী হস্তশিল্প, কুটির শিল্প ও প্রতিবন্ধীদের সহায়তায় তহবিল গঠনের র্যাফেল ড্র করা হয়। পাশাপাশি প্রতিবন্ধীদের বিভিন্ন প্রতিভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১