শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ৩শ ২০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ৩শ ২০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক
বুধবার ● ৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ৩শ ২০ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক

---
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ৩শ ২০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ৬ মার্চ সোমবার বিকেলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এম আতাউর রহমানের নেতৃত্ব ফেন্সিডিল ভর্তি কার আটক করা হলেও ভিতরে থাকা লোকজন পালিয়ে যায় আগেই।
পুলিশ সূত্রে জানা যায়, বি-বাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ফেন্সিডিল ভর্তি সাদা রং এর একটি প্রাইভেট কার নবীগঞ্জ হয়ে সিলেট যাওয়ার এমন সংবাদ আসে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এম আতাউর রহমানের কাছে। এর পরেই কার ও মাদক ব্যবসায়ীদের আটক করতে ফাঁদ তৈরি করেন ওসি আতাউর। সাথে সাথে একদল পুলিশ পাঠিয়ে দেন ঢাকা সিলেট মহসড়কে। এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ অবস্থান নিয়ে চেকপোস্ট বসান মহাসড়কের আউশকান্দি এলাকায়। পুলিশের অবস্থান টের পেয়ে (ঢাকা মেট্রো গ ১১-৮৯৮৪) প্রাইভেট কার থেকে বেড়িয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এসময় ওই গাড়ি তল্লাশি করে ভারতীয় আমদানিকৃত নিষিদ্ধ ৩শ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পরে ফেন্সিডিলসহ কারটি থানা নিয়ে আসা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, ‘চেক পোস্ট দেখে অনেক দূরে প্রাইভেট কার থেমে দুই জন লোক বেড়িয়ে যায় তখন উভয় দিক থেকে কয়েকটি গাড়ী আসা যাওয়া করে সাথে সাথে আমরা প্রাইভেট কারটি কাছে যাই এবং তল্লাশি করে এক পর্যায়ে সিলিন্ডারের নিচের খালি জায়গায় ফেন্সিডিলের বোতলগুলো পাই। পরে গাড়ীতে থাকা মানুষ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কার থেকে নেমে দুই লোক সিলেট গামী একটি বাসে উঠে পালিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় চেকপোস্ট বসানো হয়। পুলিশের উপস্থিতি দেখে প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে কার তল্লাশী করে ৩শ ২০ পিস ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য দেড় লক্ষ টাকা হবে বলে জানান তিনি।





আর্কাইভ