রবিবার ● ৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কাউখালীতে ৪৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি ::”সমবায় উদ্ধোক্তার সৃষ্ঠির মাধ্যমে টেকসই উন্নযন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতিবারের ন্যায় এবার ও রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সমবায় দপ্তর কর্তৃক গতকাল সকাল ১০ টায় এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় দপ্তর কর্তৃক কাউখালী উপজেলার বিভিন্ন সমিতির সদস্য/সদস্যাদের ও উপজেলা প্রশাষনের কর্মকর্তা,কর্মচারীদের অংশগ্রহনে এক র্যালী কাউখালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে পরে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচামং চৌধুরী (এস এম চৌধুরী)৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা(কৃপা), উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ধুমং),বি আর ডি বি’র সভাপতি মোঃ আবুল মনছুর , কাউখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোঃ হেলাল উদ্ধিন প্রমূখ৷
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন , কাউখালী উপজেলা সমবায় অফিসার শাক্যজ্জোল চাকমা,কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ সেলিম, বেত ছড়ি মহিলা সমবায় সমিতির নেত্রী ফরিদা পারভীন,মোঃ ওয়ালী উল্লাহ ও তপন কান্তি দাশ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি ৷
আজ আমরা সমবায়ের পতাকাতলে এক হওয়ার কারণে আমরা অনেক কিছুই অর্জন করতে পেরেছি যা একা হলে কখনোই সম্ভব ছিলনা ৷ সমিতি করার কারনে আমরা কোন না কোন ভাবে দারিদ্রতাকে মোটামুটি জয় করতে পেরিছি এসব সকল সম্ভব হয়েছে একমাত্র সমবায়ের কারনে৷ তাই সমবায়ের মুল মন্ত্র মেনে নিয়ে আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে হবে বলে বক্তারা আঅেচনা সভায় তাদের অভিমত ব্যাক্ত করেন৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ