শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে আজ থেকে ৩ দিনের মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু
পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে আজ থেকে ৩ দিনের মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৪ মি.) রাঙামাটি পার্বত্য জেলার সাজেক ভ্যালী থেকে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত মোট ২৫০ কিলোমিটার পাহাড়ি পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে সাজেক-নীলগিরি ২৫০ কিলোমিটার তিন দিন ব্যাপী ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
আজ শুক্রবার সকালে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারতের মিজোরাম রাজ্য সন্নিহিত প্রাকৃতিক রূপে রূপময় ও অপার সম্ভাবনার জনপথ খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইপাড়া এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বাইক প্রতিযোগিতায় মোট ৪২ জন প্রতিযোগি অংশ গ্রহন করছে। প্রথম দিনে সাজেক হতে খাগড়াছড়ি পর্যন্ত ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করে তাঁরা। প্রথম দিন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে বেশ কয়েকজন প্রতিযোগী আহত হয়।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৮০ হাজার, ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা সমপরিমাণ অংকের এমটিভি হিমালয় স্পন্সরশীপ প্রদান করা হবে।
বিজয়ীরা ভারতের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এ.এস.এম শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য্য ও বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার প্রমুখ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১