শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চাঁদা না পেয়ে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রদের উপর হামলা আহত ১৪
প্রথম পাতা » অপরাধ » চাঁদা না পেয়ে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রদের উপর হামলা আহত ১৪
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদা না পেয়ে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রদের উপর হামলা আহত ১৪

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.০৬ মি.)ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাঁদা না পেয়ে সাধারন ছাত্রদের উপর হামলায় আহত হয়েছে অন্তত ১৪ জন। বৃহস্পতিবারে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র সাগর শেখের নেতৃত্বে বিল্পব, হুসাইন ও সুজন সহ প্রায় ৩০ জনের একটি দল মুহুল নামে একটি ছাত্র কে মারধর করছিল। এই সময়ে মহুলের বন্ধুরা তাদের বাধাদিলে সাগর ও তার সাথে থাকা ছাত্ররা হোস্টেলের মধ্যে হয়ে রামদা লোহার রড সহ বিভিন্ন ধারাল অস্ত্র নিয়ে ছাত্রদের হামলা করে।

হামলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২য় বর্যের ছাত্রদের মধ্যে সজীব(১৭), সৌমিক কুমার চাকী(১৮), হাসিব খান(১৭), মহুল খান(১৮), চঞ্চল বিশ্বাস(১৮), সাইফুজ্জামান মুক্তার (১৭), অনুপ (১৮), আব্দুস সালাম (১৭), সাকিব(১৮), মুক্তাদির (১৭), হৃদয়(১৮), আনিসুর(১৮), মামুন খান(১৭) মাছুম খান সহ আহত ১৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সজীব ও সৌমিক কুমার চাকীর অবস্থা আশংখা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার। সাগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র সজীব ও সৌমিক কুমার চাকী সাংবাদিদের জনান, কলেজে ছাত্রাবাসে একজন ছাত্রের মাসে ১ হাজার থেকে ১২ শত টাকা খরচ হয় কিন্তু সাগর শেখ ছাত্রদের নিকট থেকে জোর করে প্রতিমাসে ২০০০ টাকা চাঁদা আদায় করে। বেশ কিছু ছাত্র উক্ত চাঁদার টাকা না দিতে পেরে গত ১৮ তারিখে পাশের এলাকার আবাপ পুর মেসে উঠে। তারপর সাগর গ্রুপ এসে পূনরায় আবার ছাত্রদেরকে কলেজ ছাত্রাবাসে নিয়ে যায়। কলেজ ছাত্রাবাসে ফিরে বাকবিতন্ডের এক পর্য়ায়ে এ ঘটনা ঘটে।

আহত ছাত্ররা আরো অভিযোগ করে বলে, সাগর কলেজে ইয়াবা সহ বিভিন্ন মাদক ও নারী ব্যবসার সাথে জড়িত। দিনের বেলা প্রতিনিয়ত বিভিন্ন ধরণের মেয়েরা তার রুমে যায়। রাতে সে ছাত্রীদের মেসে অবাধে আসা যাওয়া করে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। তার এই বিলাসী চলাফেরার জন্য ছাত্রদের নিকট থেকে জোর পুর্বক চাঁদা আদায় করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিল আহাম্মেদ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাগর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক বলে স্বীকার করে বলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঘটনা সাগরের বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি। অন্য কোন ঘটনার সাথে সাগর বা তারা জড়িত কি না বলতে পারবো না।

এ ঘটনায় ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাদের সাংবাদিকদের জানান, সাগর ছাত্রাবাসের মেস ম্যানেজার মাদক বা অন্য কোন ব্যবসার সাথে জড়িত কিনা আমার জানা নেই। ঘটনার সময় আমি কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলাম না। কলেজের কাজে যশোর ছিলাম। এখন হাসপাতালে যাচ্ছি আহত ছাত্রদের দেখতে।

এ হামলার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার বলেন, হামলার কথা গুনেছি তবে থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)