শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩
সোমবার ● ১৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩

---উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪১মি.) নবীগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ জন । আহতদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের খন্দকার ওসমান এর পুত্র খন্দকার আমিন এবং একইগ্রামের ময়ন আলীর পুত্র নাসির মিয়া ও পাশর্^বর্তী কায়স্থগ্রামের আরশ মিয়ার পুত্র মাইক্রোবাস চালক রুহেল মিয়ার সাথে কয়েকমাস ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে মামলামকদ্দমা চলে আসছিল । এরই জের ধরে সোমবার দুপুরে বনগাঁও গ্রামের নাসির মিয়া ও তার স্ত্রী স্বপ্না বেগমকে একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য মাইক্রোবাস ঢাকা মেট্রো চ (১১-৭৭১৪) নিয়ে চালক রুহেল মিয়া বনগাঁও গ্রামে নাসির মিয়ার বাড়িতে আসে । এরপর অনুষ্ঠানে যাওয়ার পথিমধ্যে বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছা মাত্রই প্রতিপক্ষের লোকজন গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে এসময় গুরুতর আহত হয় মাইক্রোবাস চালক রুহেল মিয়া (২৫),নাসির মিয়া (২৬) স্বপ্না বেগম (২৪) । এসময় প্রান রক্ষার্থে দৌড়ে নাসির মিয়া ও তার স্ত্রী স্বপ্না বেগম পাশ্ববর্তী নাসির মিয়ার চাচা ছাও মিয়ার বাড়িতে আশ্রয় নেয় এবং মাইক্রোবাস চালক রুহেল মিয়া দৌড়ে বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে ও প্রতিপক্ষের লোকজন হামলা চালায় পরে স্থানীয় লোকজনের সহায়তায় শেষ পযর্ন্ত সোনা মিয়ার বাড়িতে আশ্রয় নেয় । পরে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এ এস আই সোহাগ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন ।

আশংকাজনক অবস্থায় মাইক্রোবাস চালক রুহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে আহত অবস্থায় মাইক্রোবাস চালক রুহেল মিয়া জানায়,অনুষ্ঠানে যাওয়ার জন্য বনগাঁও গ্রামে আসি নাসির ও তার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় খন্দকার আমিন, তোফয়েল মিয়া, সুহেল মিয়া, খন্দকার শফিউল সহ ৬/৭ জন গাড়িবহরে হামলা চালায় এরপর আর কিছু বলতে পারিনা । এবিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এ এস আই সোহাগ আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা যাচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে । সংবাদটি লেখা পর্যন্ত মাইক্রোবাস চালক রুহেল মিয়ার পরিবার মামলা দায়ের এর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)