মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠি হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন
ঝালকাঠি হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর লাশ হাসপালালে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ১৭ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে প্রাথমিক তথ্যে জানাগেছে, নিহত গৃহবধূ মারুফা একই গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে। ৪ বছর আগে একই গ্রমের সুমনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরব প্রাবাসে চলে যায় স্বামী সুমন। আর এরপর থেকেই শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে নির্যাতন করে আসছিল।
নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যায় শ্বাসরোধ করে হত্যার পর মারুফাকে হাসপাতালে আনে শ্বশুর-শ্বাশুরী ও দেবর রিপন। পরে লাশ হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তে জানা যাবে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)