শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » কাউন্সিলর মো.এমরান হোসেনের সাংবাদিক সম্মেলন
প্রথম পাতা » খাগড়াছড়ি » কাউন্সিলর মো.এমরান হোসেনের সাংবাদিক সম্মেলন
মঙ্গলবার ● ২ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউন্সিলর মো.এমরান হোসেনের সাংবাদিক সম্মেলন

---মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাছড়ায় জনৈক শাহ পরানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় মাটিরাঙ্গা পৌরসভা কাউন্সিলর মো. এমরান হোসেনরে বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ মে মঙ্গলবার মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে কাউন্সিলরদের ব্যানারে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী জনাকীর্ণ এ সাংবাদিক সম্মেলনে মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন। সাংবাদিক সম্মেলনে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী মিয়া ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল রানা সহ ১নং ওয়ার্ডের গন্যমাণ্য ব্যাক্তির্ব উপস্থিত ছিলেন।

২০১৫ সালে অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনোত্তর সময় থেকেই মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে দাবী করে ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ হিসেবেই এ মামলায় তাকে ও তার কলেজ পড়ুয়া ছেলে ষড়যন্ত্রমুলকভাবে জড়ানো হয়েছে বলে দাবী করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেনের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের জন্য বিগত পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী মো. সাইফুল ইসলাম বাবুকে দায়ী করা হয় সাংবাদিক সম্মেলন থেকে।

গত রবিবার ৩০ এপ্রিল বিকালে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাছড়ার মুক্তিযোদ্ধা আবদুল ওহাবর ছেলে শাহ পরানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা ক্ষতিগ্রস্থ পরিবারকে পুজি করে মহল বিশেষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছেন। এসব বন্ধে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি প্রশ্ন রেখে বলেন, যে ব্যাক্তি অগ্নিকান্ডের ঘটনা ঘটার পরপরই সেনাবাহিনী ও পুলিশকে ঘটনাটি ফোনে জানান তিনি কি করে অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারেন।

অগ্নিকাটের ঘটনা ঘটার পর সেনাবাহিনী ও পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিভানোর কোন চেষ্ঠা করেনি এমন অভিযোগ করে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ স্থানীয়রা কেন বা কি কারনে আগুন নিভোনোর চেষ্ঠা করেনি তাও খতিয়ে দেকার চেষ্ঠা করেন।

একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র এখানকার শান্তিপূর্ণ সহাবস্থান ও মাটিরাঙ্গার উন্নয়নকে ব্যাহত করবে এমন মন্তব্য করে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন এ ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবী জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ