শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়া ও ম্যামাচিংকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়া ও ম্যামাচিংকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি
বুধবার ● ৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়া ও ম্যামাচিংকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি

---অনলাইন ডেস্ক :: ‘এক নেতা এক পদ’- নীতির বাস্তবায়ন করছে বিএনপি। চলমান সাংগঠনিক পুনর্গঠনের মধ্যদিয়েই সে নীতির বাস্তবায়ন ঘটাচ্ছে দলটি। ইতিমধ্যে জেলা কমিটির পদের কারণে কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে একডজন নেতাকে। এ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন আরও কয়েক ডজন নেতা। এরই অংশ হিসাবে বিএনপি’র কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক পদ থেকে বান্দরবান জেলা সভাপতি ম্যামাচিং ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক পদ থেকে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় দৈনিক মানবজমিনে প্রকাশিত এক সংবাদে এ কথা বলা হয়েছে।

এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া  বলেন. বিষয়টি তিনিও শুনেছেন, তবে এখনো কোনো লিখিত চিঠি পাননি।
---
এদিকে মানবজমিন পত্রিকাটির রাজনৈতিক বিটের সিনিয়র সাংবাদিক কফি কামাল লিখিত ঐ সংবাদে বলা হয়েছে, দীর্ঘদিন থেকেই দলের শতাধিক নেতার দখল ছিল কেন্দ্রীয় ও জেলা কমিটির একাধিক গুরুত্বপূর্ণ পদ। একই নেতা কেন্দ্রীয় ও জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে দলীয় রাজনীতিতে তৈরি হয় নানামুখী জটিলতা। কেন্দ্রীয় পদে থাকায় জেলা পর্যায়ে তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা ছিল শূন্যের কোঠায়।

উল্টো সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ব্যাপারে শীর্ষ নেতৃত্বের অনেকে সিদ্ধান্তও তাদের হস্তক্ষেপে পদে পদে বাধার মুখে পড়তো। নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব-কোন্দলের কারণে দলীয় রাজনীতিতে দেখা দিয়েছিল স্থবিরতা। নেতৃত্বের বিকাশে তৈরি হয়েছিল প্রতিবন্ধকতা। এসব বিবেচনা করেই দলের সর্বশেষ জাতীয় কাউন্সিলে আনা হয়েছিল ‘এক নেতা এক পদ’ নীতির প্রস্তাব।

কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত ভোটে পাসের পর সেটা দলের গঠনতন্ত্রে সংযুক্তও করা হয়। দলের সিদ্ধান্ত মেনে কাউন্সিলের পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট আহমদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ অনেকেই জেলা ও অঙ্গদলের পদ ছেড়ে দেন।

কিন্তু বেশির ভাগ নেতার লবিং-তদবিরের কারণে সেটার বাস্তবায়ন নিয়ে দোটানায় পড়েন দলটির শীর্ষ নেতৃত্ব। কিছু জেলায় সাংগঠনিকভাবে দলের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে- এটাই ছিল তাদের প্রধান যুক্তি। এমনকি তারা নিজ নিজ জেলার সার্বিক অবস্থা জানিয়ে তার অনুপস্থিতি কি কি ধরনের সমস্যা তৈরি ও ক্ষতির কারণ হতে পারে তা উল্লেখ করে শীর্ষ নেতৃত্বের কাছে চিঠিও দিয়েছেন।

তাদের একজন দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবুর রহমান সরোয়ার। বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু এবং রাজনীতিতে নিষ্ক্রিয় হওয়ার কারণে সেখানকার নেতৃত্ব এখন কিছুটা নাজুক অবস্থা বিরাজ করছে। তাই সংগঠন গুছিয়ে ও কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তনে চেয়ারপারসনের কাছে সুযোগ চেয়েছেন মজিবুর রহমান সরোয়ার।

অন্যজন যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বিএনপি মহাসচিবের কাছে চিঠি দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত দুই পদে থাকার সুযোগ চেয়েছেন। ওয়ান-ইলেভেনের সময় দলের সংস্কারপন্থি অংশের নেতৃত্ব দেয়া আবদুল মান্নান ভূঁইয়ার জেলা হিসেবে নরসিংদীর নেতৃত্বে কিছুটা নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল। খায়রুল কবীর খোকনের নেতৃত্বে নেতারা ঐক্যবদ্ধ হওয়ায় এখন হুট করে নেতৃত্ব পরিবর্তন হলে তাদের মধ্যে অনৈক্য দেখা দিতে পারে। স্থানীয় নেতাদের এমন মতামতসহ নানা যুক্তি তুলে ধরে তিনি শীর্ষ নেতৃত্বের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাস্তবতা বিবেচনা করে চেয়ারপারসনের তার বিশেষ ক্ষমতাবলে কিছু কিছু ক্ষেত্রে নেতাদের সে সুযোগ দিতে পারেন। আবার কিছু নেতা কাউন্সিলের পর তাদের একটি পদ ছেড়ে দেয়ার ঘোষণাসহ চিঠি দিলেও তাদের ব্যাপারে সহসা সিদ্ধান্ত নিতে পারছিল না দল। ফলে কাউন্সিলের বছর পেরিয়ে গেলেও প্রায় অকার্যকর রয়ে যায় সে বিধি।

সর্বশেষ তিন মাসে পুনর্গঠিত ১০টি জেলা কমিটির ১২ জন সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি পদের পাশাপাশি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন মশিউর রহমান। পুনর্গঠিত জেলা কমিটিতে তাকে সভাপতি পদে রাখা হলেও চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একইভাবে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদ থেকে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক পদ থেকে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, উপজাতীয় বিষয়ক সম্পাদক পদ থেকে বান্দরবান জেলা সভাপতি ম্যামাচিং, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক পদ থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে জামালপুরের সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক পদ থেকে নীলফামারীর সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, সমবায় বিষয়ক সহ-সম্পাদক পদ থেকে নওগাঁ বিএনপি’র সভাপতি নাজমুল হক সনি, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পদ থেকে জয়পুরহাট জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান, কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক পদ থেকে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক পদ থেকে সৈয়দপুর বিএনপি’র সভাপতি আমজাদ হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, গত ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে গৃহীত গঠনতন্ত্রে ‘এক ব্যক্তি এক পদ’ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এক ব্যক্তি দলে একাধিক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। আপনি জাতীয় নির্বাহী কমিটির পদ ছাড়াও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বিধায় আপনাকে জাতীয় নির্বাহী কমিটির উপরোক্ত পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’ বিএনপি’র দপ্তর সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দুই ইউনিট করে ঘোষিত কমিটির শীর্ষ চার নেতার তিনজনই কেন্দ্রীয় পদে রয়েছেন। বিশেষ কারণে তাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে যুগ্ম মহাসচিব পদে রাখার ব্যাপারে শীর্ষ নেতৃত্বের ইতিবাচক। তবে দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সহ সমাজকল্যাণ সম্পাদক, উত্তরের সভাপতি এমএ কাইয়ুম ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতনকে ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষায় শিগগিরই কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক পদ থেকে অব্যাহতির চিঠি পাঠানো হবে।

কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবুল খায়ের ভূঁইয়া, একেএম মোশাররফ হোসেন, আফরোজা খান রীতা, মইনুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, নজরুল ইসলাম মঞ্জু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অনেকেই জেলা ও কেন্দ্রীয় কমিটির একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।

তবে বিএনপি নেতারা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু জেলায় এ নীতির বাস্তবায়নে কিছু জটিলতা রয়েছে। সেখানে এমন কিছু কেন্দ্রীয় নেতা দায়িত্বে রয়েছেন যারা জেলার রাজনীতিতে যেমন সাংগঠনিক কারণে অপরিহার্য তেমনি কেন্দ্রীয় রাজনীতিতেও তাদের প্রয়োজন। তাই বিশেষ বিবেচনায় তাদের অনেকেই দুইপদে কাজ করার সুযোগ পাবেন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, কাউন্সিলে পাস হওয়ার পর এক নেতা এক পদ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে অনেকেই এক পদ থেকে সরে গেছেন। কিছু নেতাকে শীর্ষ নেতৃত্বের নির্দেশে চিঠি দেয়া হয়েছে। গঠনতন্ত্রে যুক্ত এই এক নেতা এক পদের বিধিটি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। সূত্র:পার্বত্যনিউজ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)