বুধবার ● ৩ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ষড়যন্ত্রমূলক মামলায় দুই সাংবাদিকের জামিন
খাগড়াছড়িতে ষড়যন্ত্রমূলক মামলায় দুই সাংবাদিকের জামিন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ষড়যন্ত্র মূলক মামলায় জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক ও দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন এবং সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. লোকমান হোসেন।
২ মে মঙ্গলবার খাগড়াছড়ির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-নোমান দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন। সাংবাদিক আব্দৃল্রাহ আল-মামুন ও সাংবাদিক মো. লোকমান হোসেনের পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, গত মাসের ১২ তারিখে ভুয়াছড়ি ওয়াজেদ টিলায় মসজিদ-মাদ্রাসা নির্মানের নামে জনৈক বিধবা মহিলার জায়গা দখল করতে বুলডোজার দিয়ে পাহাড় কাটা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে সরেজমিনে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তীতে মসজিদ-মাদ্রাসার নামে কাগজ পত্রের ফটোকপি দেখানোর কথা বলে ১৬ এপ্রিল এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে রাস্তায় গতিরোধ করে সাংবাদিকদের সাথে থাকা ল্যাপটপসহ ব্যাগ, ক্যামেরা, দুইটি মোবাইল, সাড়ে এগারো হাজার টাকাসহ মানিব্যাগ কেড়ে নিয়ে মারধোর করে ও ল্যাপটপ ভাঙচুর করে। পরে কৌশলে ল্যপটপের ভিতর টাকা ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজ হিসেবে সাব্যস্ত করে। সাংবাদিকদের বিরুদ্ধে ৩৮৫,৩৮৬ ধারায় মামলা দায়ের করেন মসজিদ কমিটির সভাপতি মোজাম্মেল হক ।
১৭ এপ্রিল খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল নোমান জামিন আবেদন না মঞ্জুর করে তাদের দুইজনকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করে ২ মে মঙ্গলবার শুনানির দিন বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ আল নোমান দীর্ঘ শুনানী শেষে এ জামিন মঞ্জুর করেন।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১