শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীর কলাপাড়ায় ব্রিজের উন্নয়ন না করেই কাজ শেষ
পটুয়াখালীর কলাপাড়ায় ব্রিজের উন্নয়ন না করেই কাজ শেষ
পটুয়াখালী প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২০মি.) কুয়াকাটাগামী বিকল্প সড়কের কলাপাড়া-চাপলীর ১২২৪০ তম মিটার থেকে ১৭৭৫০ তম মিটার পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ প্রায় দুই মাস আগে শেষ হয়েছে। কিন্তু এই সড়কটি রক্ষণাবেক্ষণ শেষ হলেও মাঝখানে আমতলী খালের ওপর গার্ডার ব্রিজের ৫৫ মিটারের কাজ করা হয়নি। একাজটুকু দুই মাসেও না করায় কিংবা বাকি রাখায় জনমনে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়েছে।
৭৫ লক্ষাধিক টাকা ব্যয়-বরাদ্দে ১২ মিলিমিটার পুরু সিলকোট করে সড়কটির পাঁচ হাজার পাঁচ শ’ ১০ মিটার অংশের রক্ষণাবেক্ষণ করার চুক্তি রয়েছে। এনিয়েও রয়েছে বিভিন্ন প্রশ্ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলাপাড়ার তত্ত্বাবধানে একাজটি সম্পন্ন করা হয়েছে।
জনগনের সন্দেহ, ব্রিজের ওপরের অংশের কাজ না করেই ঠিকাদার সম্পুর্ণ বিল নিয়ে গেছে। তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান সিএইচটি মিডিয়াকে জানান, সম্পুর্ণ কাজ শেষ করেই বিল প্রদান করা হবে। বাকি কাজ না করার বিষয়টি তাদের জানা রয়েছে।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই