শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে এতিম শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে এতিম শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার
শনিবার ● ৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে এতিম শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

---ময়মনসিংহ অফিস :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) ময়মনসিংহে নয় বছরের এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষকের নাম আবুল কাশেম। ধর্ষক আবুল কাশেম ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ রঘুরামপুর কসাইপাড়ার মৃত মফিজউদ্দিন বেপারীর ছেলে।

শনিবার (৬ মে) বিকেল চারটার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের কসাইপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মনছুর আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে এঘটনাটি প্রকাশিত হওয়ায় এবং আমাদের নজরে আসার পর এ ব্যাপারে খোঁজ নেয়া হয়। এরপর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ও এসআই মিনহাজের নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ রঘুরামপুর কসাইপাড়া থেকে মৃত মফিজউদ্দিন বেপারীর ছেলে ধর্ষক আবুল কাশেমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২ মে মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে শম্ভুগঞ্জ রঘুরামপুর কসাইপাড়া এলাকার ছাগল ব্যবসায়ী দুই সন্তানের জনক আবুল কাসেম শিশুটিকে ধরে নিয়ে ধর্ষণ করে।

পরে প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনার দিনই শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন শিশুটি। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো বলে জানান চিকিৎসক।

এলাকাবাসিরা জানান, ধর্ষিতা শিশুটির বাবা ছিলেন একজন গাড়িচালক। কোনো অভিভাবক না থাকায় তার আত্মীয়স্বজন ও কিছু নামধারী সালিসদার গোপনে সালিস করে- ‘শিশুটি বিবাহযোগ্য অর্থাৎ সাবালিকা হওয়ার পর তাকে বিয়ে করবে ধর্ষক ব্যক্তিটি, একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয় তাকে।’ সালিসদাররা এর মাধ্যমে জরিমানার নামে টাকা আত্মসাৎ ও মেয়েটি সাবালিকা হলে বিয়ের কথা বলে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। সালিসকারীরা প্রভাবশালী বলে তাদের নাম বলতে অপারগতা প্রকাশ করেন স্থানীয় ব্যক্তিরা।

এদিকে অভিযানের নেতৃত্বদানকারী এসআই জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে জানান, পুলিশ স্বপ্রোণোদিত হয়ে আবুল কাশেম ও ভিকটিমের আত্মীয়স্বজন ও সালিসদারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শিশু ধর্ষণ কিংবা সালিসের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তিনি বলেন, ‘লিখিত অভিযোগ না পেলে আমাদের কিছুই করার নেই।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)