শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে জলহস্তী দম্পতির নতুন অথিতি
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধু সাফারি পার্কে জলহস্তী দম্পতির নতুন অথিতি
শনিবার ● ৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধু সাফারি পার্কে জলহস্তী দম্পতির নতুন অথিতি

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৫মি.)  গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জলহস্তী বাচ্চা প্রসব করেছে।

২ মে মঙ্গলবার পার্কের জলহস্তীর জলাশয়ের পানিতেই শাবকটির জন্ম হয়। শাবকটি পুরুষ না নারী প্রজাতির তা এখনো নির্ণয় করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। জন্ম নেওয়া বাচ্চার নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শনার্থীদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান সিএইচটি মিডয়াকে জানান, গর্ভধারণের ৮ মাস পর জলহস্তী বাচ্চা প্রসব করে থাকে। পার্কের জলহস্তীটি গর্ভধারণের ৮ মাস পূর্ণ হওয়ায় তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে বাচ্চা প্রসবের পর থেকে বেষ্টনীতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাটি জন্মলাভের পর মায়ের সঙ্গে পানিতেই থাকছে। বাচ্চার নিরাপত্তায় মা জলহস্তী পাহারা দিচ্ছে ।

তিনি জানান, জলহস্তীর বাচ্চা জন্মের পর নিরাপত্তাজনিত কারণে পানিতেই থাকে, মায়ের দুধ খায়। শুধু অন্ধকার হলে পানি থেকে স্থলে উঠে আসে। তাই তারাও বাচ্চাটি এখনো কাছে থেকে দেখেননি। তবে পর্যবেক্ষণ অনুযায়ী বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে। যাতে বাচ্চা পর্যাপ্ত দুধ পায় সেজন্যে মাকে গাজর, মিষ্টি কুমড়া, ভুট্টা, কচি ঘাস খেতে দেওয়া হচ্ছে। বাচ্চাটি মাঝে মধ্যে কিছু সময়ের জন্য ভাসছে। একটু পর পর মাকে জাপটে ধরে পানিতে খেলায় মেতে উঠছে।

তিনি জানান, জলহস্তীর বাচ্চা ছয় মাস শুধু মায়ের দুধ পান করে। পরে আস্তে আস্তে ঘাস, লতা-পাতা ও দানাদার খাবারে অভ্যস্ত হয়। পানিতে থাকার সময় শরীর চকচকে দেখায়। জলহস্তী দেখতে নিরীহ মনে হলেও এ প্রাণীটি রাগ প্রকাশের ধরণটা একেবারে অন্য রকম। রাগলে শরীর ক্রমাগত ঘামতে থাকে। আর সেই ঘামের রঙ লাল। দেখলে মনে হবে শরীর দিয়ে যেন রক্ত ঝরে যাচ্ছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন সিএইচটি মিডয়াকে জানান, ২০১৫ সালের শুরুতে একটি পুরুষ ও একটি নারী জলহস্তী দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়। এ দম্পতির ঘরে শাবকটি জন্ম নিল। ২০১৫ সালের শেষের দিকে ঢাকা চিড়িয়াখানা থেকে আরেকটি পুরুষ জলহস্তী এখানে স্থানান্তর করা হয়। নবজাতকসহ সাফারি পার্কে জলহস্তীর সংখ্যা দাঁড়ালো চারে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)