রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে ১৪ লক্ষ টাকার ইয়াবাসহ এক মহিলা আটক
ঈশ্বরদীতে ১৪ লক্ষ টাকার ইয়াবাসহ এক মহিলা আটক
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৫৯মি.) রবিবার ৭ মে সকালে প্রায় ১৪ লাখ টাকার ৬ হাজার ৮’শ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে সদর ফাঁড়ির ইনস্পেক্টর আব্দুল মজিদ ও টিএসআই আলহাজ্ব মতিযার রহমান অভিযান চালিয়ে ফতেমহম্মদ পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন। ফিরোজা বেগম ঈশ্বরদী লোকোসেড এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসার গড ফাদার আলিয়া ভুলুর স্ত্রী। দীর্ঘ বছর ধরে আলিয়া ভুলু স্ত্রীসহ সাঙ্গ পাঙ্গদের সাথে নিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদক ব্যবসাসহ ৫ টি মামলা রয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে ।





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২