শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই
রবিবার ● ৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৬মি.) গাজীপুরে প্রকাশ্য দিবোলোকে ব্যস্ততম এলাকা থেকে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

৭ মে রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের গুলিতে আহত গার্মেন্টস ব্যবসায়ী মো. রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনায় আহত হন ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়ির চালক।

আহত গাড়ি চালক মো. মোজাম্মেল হক সিএইচটি মিডিয়াকে জানান, টঙ্গীর আরএন কর্পোরেশনের এমডি রবিউল ইসলাম হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে ইসলামী ব্যাংক গাজীপুর চান্দনা চৌরাস্তায় আসেন। ব্যাংক থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রংয়ের পিকআপ প্রথমে তাদের গতিরোধ করে। পরে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ৪-৫জন ছিনতাইককারী তার প্রাইভেটকারের দুই পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে প্রাইভেটকারের সামনের এবং পাশের দুটি কাঁচ ভেঙে ফেলে। পরে তাকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করে। এক পর্যায়ে পেছনের ছিটে বসা কারখানার এমডি মো. রবিউল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন সিএইচটি মিডিয়াকে জানান, পাঁচ লাখ টাকার উপরে বহন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করতে তারা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন।





আর্কাইভ