শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম পাতা » গাজিপুর » আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
রবিবার ● ৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

---গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ২৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ মে রবিবার গাজীপুর-২ (গাজীপুর ও টঙ্গী) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, ফ্রি চিকিৎসা সেবা, খাদ্য বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

রবিবার সকালে গাজীপুর মহানগরীর পুবাইলের হায়দারাবাদে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ হারুন অর রশীদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আব্দুর মান্নান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার) প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে ডাঃ আমির হোসাইন রাহাত ও ডাঃ সুশাস্ত কুমার সরকারের নেতৃত্বে মরহুমের মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

দুপুরে আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সমাধিস্থলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। স্মরণ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর প্রমুখ।

বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আহসান উল্লাহ মাস্টার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহাদাৎবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শাহাদাৎবার্ষিকী পালন কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন প্রমুখ।

এ ছাড়া টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ, দেয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ