শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির বিকল্প নেই : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির বিকল্প নেই : চুয়েট ভিসি
বুধবার ● ১৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির বিকল্প নেই : চুয়েট ভিসি

---রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির বিকল্প নেই। আগামী দিনে তথ্যপ্রযুক্তি হবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত। এই খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় অর্জনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে আইসিটি ও প্রোগ্রামিং হতে পারে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্র।

তিনি ১৭ মে বুধবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ’আইসিটি এ্যান্ড ইমপরট্যান্স অব প্রোগ্রামিং কনটেস্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেমিনারের রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট এর ইলেক্টিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. এম. কায়কোবাদ।

অধ্যাপক ড. এম. কায়কোবাদ বলেছেন, চুয়েটের সিএসই ডিপার্টমেন্ট প্রোগ্রামিং প্রতিযোগিতায় বরাবরই ভালো করছে। শিক্ষার্থীদের মাঝে প্রবল আগ্রহ আছে বলেই এটি সম্ভব হচ্ছে। মানুষের কল্পনাশক্তি জ্ঞানার্জনের চেয়ে অধিক শক্তিশালী ও কার্যকর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনার প্রতি মনযোগী হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান ড. মোহাম্মদ সামশুল আরেফীন ও বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহীম খান প্রমুখ।





আর্কাইভ