বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রিভলবার গুলিসহ এক সন্ত্রাসী আটক
গাজীপুরে রিভলবার গুলিসহ এক সন্ত্রাসী আটক
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী আটক করেছে।
১৭ মে বুধবার বিকেলে র্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক জুলহাস (৩০) শেরপুর সদরের চকপাটক এলাকার আব্দুর রহিমের ছেলে। সে টঙ্গীর ফকির মাকের্ট এলাকায় বসবাস করত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে ফকির মার্কেট এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। পরে র্যাব-১ উত্তরার একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মোঃ মইনুল ইসলামের নেতৃত্বে ভোর রাত ৩ টার দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ জুলহাসকে হাতে নাতে আটক করা হয়।
র্যাব আরো জানান, জিজ্ঞাসাবাদে জুলহাস র্যাবকে জানিয়েছে, সে মারিয়া ক্যাবল এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। চাকুরীর আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে টঙ্গী এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ভূমি দখল করে আসছে।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই