শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা
শনিবার ● ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা

---আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৯মি.) বগুড়া জেলাসহ গাবতলী কৃষি নির্ভর উপজেলা। বৈরী আবহাওয়া ও বাজার বৈর্ষম্যের ফলে ন্যর্যমূল্য না পাওয়ায় ধান ও সবজিসহ স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা।
জানা যায়, গাবতলী উপজেলার কৃষকরা লাভজনক ফসল হিসাবে ধান, পাট, আলু, বেগুন, সরিষা, ভূষ্টা, শিম, টমেটো, বাঁধা-ফুল কপি ও সবজি’সহ স্ট্রবেরি চাষ করে আসচ্ছিল। কিন্তু উৎপাদিত পন্যের দাম কমে যাওয়ায় ও বাজার বৈষম্যে সৃষ্টি হওয়ায় কৃষকরা ন্যর্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কৃষক তাদের ক্ষতি কাটিয়া উঠতে ধান চাষের পাশাপাশি পুরোদমে সবজি চাষ শুরু করেছে। এবছরে উপজেলায় কিছুসংখ্যক জমিতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধান ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে। এ মৌসুমে কৃষকরা হাট বাজারে প্রতিমন ধান ৮শত টাকায় বিক্রি করলেও শ্রমিক সংকট হওয়ায় জনপ্রতি ১জন শ্রমিকের মজুরী দিতে হয়েছে ৭শত ৫০টাকা। ফলে মনে হয়েছে ১মন ধানে যেন ১জন শ্রমিক জুটেছে কৃষকের কপালে। ফলে ধানের উৎপাদিত খরচ যোগাতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। গাবতলী কৃষি অধিদপ্তর সূত্র জানায়, এ মৌসুমে উপজেলাতে ইরি বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ১৮হাজার ১শ ৫০হেক্টর জমিতে।

এছাড়াও অতিরিক্ত আরো ঐতিহ্যবাহী ইছামতি নদীতে জেগে উঠা জমিতে প্রায় ১শ হেক্টর বেশী জমিতে ধান চাষ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে প্রায় ৯০হাজার মেট্রিক টন (ধান)। এদিকে গত ১থেকে ২বছর পূর্বে গাবতলী কাগইলের তেলকুপি, চককাগইল, দড়িপাড়া, একবাড়িয়া ও কৈঢোপ গ্রামে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ করা হয়েছিল। এক সময় ছিল যখন স্ট্রবেরি চাষ করে প্রায় ৫শতাধিক কৃষক স্বাবলম্বী হয়েছে। আর এখন বৈরী আবহাওয়া, মাটির গুনগত মান হ্রাস, শ্রমিক সংকট ও বাজার ব্যবস্থা ভেঙ্গে পড়ায় কৃষকরা স্ট্রবেরি চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে।

তেলকুপি গ্রামের স্ট্রবেরি চাষি রেজাউল, খালেক, রফিকুল, রাশেদুল ও মানিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান এক সময় তেলকুপি গ্রাম স্ট্রবেরি গ্রাম নামে পরিচিত ছিল। স্ট্রবেরি লাভজনক ফসল হলেও বৈরী আবহাওয়া ও বাজারে স্ট্রবেরি ফল এবং চারাগাছের দাম কমে যাওয়ায় আমরা স্ট্রবেরি চাষ করছি না। সে সময়ে আমরা স্ট্রবেরি ও চারা বিক্রি করে দারিদ্রতাকে জয় করেছিলাম। এমনকি আমাদের কলাকৌশল দেখে দুর-দুরন্ত থেকে এসে বহু কৃষক স্ট্রবেরি চারা নিয়ে গিয়ে চাষ করেছে। সেদিন যেন ফুরিয়ে গেছে এখন আর স্ট্রবেরি চাষ করা হচ্ছে না। কৃষক রুহুল আমিন, মোস্তফা, ভোলা, রাজ্জাক, আজিজ ও বির্শ্বনাথ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান বাজারে প্রতিকেজী স্ট্রবেরি ৮শ থেকে ১হাজার টাকা বিক্রি করা হলেও এখন ৫০থেকে ৮০টাকা বিক্রি হচ্ছে।

এছাড়াও এ উপজেলার কৃষকদের প্রধান সমস্যা প্রাকৃতিক দুযোগ ও বৈরী আবহাওয়া। তবে সবজি উপজেলা হলেও এখানে নেই সবজি ও ফসল সংরক্ষণের জন্য কোন মিনি হিমাগার। ফলে স্বল্প সময়ে উৎপাদিত পন্য বাজারে বিক্রি না করতে পারলে ফসল নষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হচ্ছে। ঘনঘন লোডশেডিং ফলে সময়মত ধানগাছে সেচ দিতে না পারায় সেচ সংকটে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্রটিপূর্ন বাজার ব্যবস্থাপনার ফলে কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যর্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি কৃষক সময়মত ভাল বীজ না পাওয়ায় ফলন ভাল হচ্ছে না। ফলে আধুনিক প্রযুক্তি গ্রহনের ক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন আর্দশ চাষিরা। প্রয়োজন রয়েছে উপজেলা পর্যায়ে সবজি ও বীজ সংরক্ষণের জন্য হিমাগার।

কৃষকদের দাবী মৌসুমীভিক্তিক উন্নতজাতের বীজ, বাজার বৈষম্যে দূরীকরণ, পন্যের বিপনন ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। এছাড়াও আবহাওয়া ও প্রাকৃতিক দুযোগ কাটিয়ে উঠতে কৃষকদের স্বল্প মেয়াদকালিন ধান চাষে উদ্বদ্ধকরণ করতে হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান কৃষকদের নানা সমস্যা তবে মৌসুমী ভিক্তিক বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকট রয়েছে। ভাল বীজ সরবরাহ ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকলে কৃষক লাভবান হবে।

এছাড়াও উপজেলা পর্যায়ে কৃষি ও কৃষকদের জন্য সার্বক্ষনিক তথ্য সেবা প্রদানের জন্য ‘কৃষি তথ্য সেন্টার’ অথবা ‘কৃষি তথ্য কেন্দ্র’ চালু করা যেতে পারে। উপ সহকারী কৃষি কর্মকর্তা সাহাদত হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান কৃষক ধান চাষের পাশাপাশি সবজি চাষে ঝুকে পড়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছা. আকতার জাহান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাজারে স্ট্রবেরি ফলের দাম কমে যাওয়ায় ও বৈরী আবহাওয়া কারনে কৃষক স্ট্রবেরি চাষ কম করছে।

ফসলের উৎপাদন বৃদ্ধি করতে মাটির উর্বরতা শক্তি বাড়াতে হবে। এ জন্য জমিতে বেশী করে জৈবসার প্রয়োগ করতে হবে। পাশাপাশি জমির মাটি পরিবর্তন করে মাটি উর্বরতা শক্তি বাড়ানো সম্ভব। গাবতলী সবজি এলাকা হওয়ায় কৃষকদের ধান চাষের পাশাপাশি সবজি চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও প্রযুক্তি’সহ কৃষি তথ্য প্রদান করা হচ্ছে এমনটায় জানিয়েছেন গাবতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। তিনি আরো সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান বৈরী আবহাওয়ার ফলে স্ট্রবেরি চাষ কমে গেলেও বেড়েছে সবজি’সহ আউশ ধান চাষ।

গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান স্ট্রবেরি চাষের সময় প্রাকৃতিক দুযোগ ও জলবদ্ধতা সৃষ্টি হলে ফল পচে যাওয়ার সম্ভাবনা বেশী থাকে। তবে গাবতলীতে সবজি ও ধানের ভাল ফলন হয়েছে। আগামীদিনে উৎপাদন আরো বাড়বে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)