শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় শিকল দিয়ে বাঁধাস্থায় প্রতিবন্ধী যুবকের অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় শিকল দিয়ে বাঁধাস্থায় প্রতিবন্ধী যুবকের অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু
শনিবার ● ২০ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলাপাড়ায় শিকল দিয়ে বাঁধাস্থায় প্রতিবন্ধী যুবকের অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু

---পটুয়াখালী প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৪মি.) কৃষক সেরাজ হাওলাদারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরের মধ্যে শিকল দিয়ে বেধে রাখা মানসিক প্রতিবন্ধী ছেলে তোফাজ্জেল হাওলাদার (৩২) অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছে। ১৯ মে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি।
নিহত তোফাজ্জেলের বাবা সেরাজ হাওলাদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিরোধীয় জমিতে তারা প্রায় ১৫ বছর আগে গোলপাতার ছাউনির ঘরটি তুলে তিনি ছাড়াও স্ত্রী মাজেদা বেগম এবং প্রতিবন্ধী ছেলে তোফাজ্জেলকে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু তারা খাওয়া-দাওয়া করতেন প্রায় হাজার ফুট দূরে বড় ছেলে মোশাররফের বাড়িতে। ঘটনার রাতে তোফাজ্জেলকে শিকলে বেধে ঘর বন্ধ করে স্বামী-স্ত্রী দুজনেই রাতের খাবার খেতে বড় ছেলের বাড়িতে যান। আগুনের খবর শুনে এসে দেখতে পান সব শেষ। দ্বগ্ধ হয়ে মারা গেছে ছেলে তোফাজ্জেল।
২০ মে শনিবার সকালে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি০ জিএম শাহনেওয়াজ ও ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি কোন নাশকতা কি না পুলিশ তা এই মুহূর্তে নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় গ্রামে শোকাবহ অবস্থার পাশাপাশি নানা ধরনের গুজব চলছে।





আর্কাইভ