শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

---ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) ঈশ্বরদী ইপিজেডের এ এন্ড এ ট্রাভেলিং গুডস বিডি লিমিটেডের শ্রমিকরা ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ৪ জুন রবিবার দুপুরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানব বন্ধন করেছে। ঘন্টাকাল ব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য দেন,শ্রমিক রুহুল আমিন,মুরাদ হোসেন,জীবন হোসেন,নমনী খাতুন,চামেলি খাতুন,সাদিয়া বেগম,জিনিয়া ও মিনা খাতুন।

বক্তারা অভিযোগ করে বলেন,গত ছয় মাস থেকে মালিকপক্ষ বেতন বন্ধ করে রেখেছে। ছয়মাস ধরে বেতন দাবি করলেও নানা অজুহাত দেখিয়ে বেতন দেওয়া হচ্ছেনা।

রবিবার শ্রমিকরা বেতন দাবি করলে উল্টো বেপজার ডেপুটি ম্যানেজার তারেক ও কাউন্সিলর সরওয়ার শ্রমিকদের মাথা ছেটে দেওয়াসহ পুলিশ দিয়ে নির্যাতন করার হুমকি দিয়েছে। শ্রমিকরা আরও বলেন, প্রকৃত ঘটনা হলো ফ্যাক্টরী মালিকের সাথে ঈশ্বরদী ইপিজেডের দায়িত্বশীল কর্মকর্তাদের অবৈধ অর্থ লেনদেনের সম্পর্ক রয়েছে। এ কারণে এসব কর্মকর্তারা শ্রমিক স্বার্থবিরোধী কাজে জড়িত হয়ে একদিকে শ্রমিকদের ক্ষতি করছে। অন্যদিকে ইপিজেডকে দিন দিন বন্ধ হওয়ার ঝুঁকির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা আরও বলেন,এসব কর্মকর্তারা শুধু এ এন্ড এ ট্রাভেলিং গুডস বিডি লিমিটেডেই নয়, ইপিজেডের বেশ কয়েকটি ফ্যাক্টরী মালিকের সাথে অর্থ লেনদেন করে অবৈধ পন্থায় ট্যাক্স ফাঁকি দিয়ে অতিরিক্ত মালামাল ফ্যাক্টরীতে ঢুকানো ও বের করে দেওয়া হয়। সরকারের এ স্বার্থবিরোধী কাজ দীর্ঘদিন থেকে করা হচ্ছে। এসব বিষয়ে কেউ বলতে গেলে প্রধান মন্ত্রীর দপ্তরের ভয় দেখানো হয়। কর্মকর্তাদের কিছু চিন্হিত লোকদের সাথে নানা কারবারেও জড়িয়ে থাকতে দেখা যায়।

শ্রমিকরা দূর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরী চ্যুতিসহ অপরাধের ধরণ অনুযায়ী শাস্তি প্রদানের দাবি জানান। এর আগে শ্রমিকরা ইপিজেড গেট ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শণ করে।





আর্কাইভ