শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে তিন দলের ১১ সম্ভাব্য এমপি প্রার্থীর ঈদে গণসংযোগ
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে তিন দলের ১১ সম্ভাব্য এমপি প্রার্থীর ঈদে গণসংযোগ
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে তিন দলের ১১ সম্ভাব্য এমপি প্রার্থীর ঈদে গণসংযোগ

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.১৪মি.)পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামীলীগ,বিএনপি ও জাসদের সম্ভাব্য এমপি প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনের বিষয়কে মাথায় রেখে এবার ভিন্ন কায়দায় ঈদ উদযাপন করেছেন। সকল দলের সম্ভাব্য সকল প্রার্থীই ঈদ উপলক্ষে নির্বাচনী এলাকায় নানা কৌশলে গণ সংযোগ ও কুশল বিনিময় করেছেন। আওয়ামীলীগ থেকে চারবার নির্বাচিত এমপি ও ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি সরকারী অনুষ্ঠানে অংশ নিয়ে গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। ২৬ জুন সোমবার ঈদের দিন তিনি প্রতিবারের ন্যায় তাঁর নিজ গ্রাম লক্ষিকুন্ডায় ঈদের নামাজে অংশ নেন। সাবেক ছাত্রলীগ নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবি নেতা এ্যাড.রবিউল আলম বুদু প্রতিবারের ন্যায় এবারও নিজ গ্রাম সাহাপুরে ঈদের নামাজ আদায় করেন। অন্যান্য বারের তুলনায় তিনি এবার ঈদের কয়েকদিন আগেই ঈশ্বরদীতে আসেন। ঈশ্বরদী-আটঘরিয়ায় চটকদার পোস্টার লাগিয়ে,ইফতার মাহফিলের আয়োজন করে এবং বিভিন্ন স্থানীয় পত্রিকায় ঈদের শুভেচ্ছা দিয়ে দলীয় ও সাধারণ মানুষকে আসন্ন নির্বাচনের তিনি সম্ভাব্য প্রার্থী তা বুঝিয়ে দেন। সম্ভাব্য প্রার্থী ,আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি প্রকৌঃ আব্দুল আলিম পাবনাতে ইফতার মাহফিলের আয়োজন ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় শুভেচ্ছা দিয়ে মানুষকে জানানোর চেষ্টা করেছেন। তিনি তাঁর নিজ গ্রাম দাশুড়িয়ার জোতগাজি গ্রামে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি আটঘরিয়ার ৫/৬ অনুষ্ঠানে অংশ নেন। অর্থশালী এ ব্যক্তির এলাকায় ও কেন্দ্রিয় নেতাদের মধ্যে অবস্থান মজবুত বলে জানাগেছে। ঈশ্বরদীর ফকির বাড়ির সন্তান,সাবেক ছাত্রলীগ ও পাবনা জেলা আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু তাঁর মায়ের অসুস্থতার কারণে ঢাকায় ঈদ করলেও পত্র পত্রিকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরদী-আটগরিয়ার মানুষের মধ্যে থাকার চেষ্টা করেছেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতা রফিকুল ইসলাম লিটন বিভিন্ন পত্রিকায় শুভেচ্ছা দিয়েছেন, জাতীয় পার্টি থেকে আসা সাবেক এমপি পাঞাব আলী বিশ্বাস তাঁর নিজ গ্রামে ঈদের নামাজ পড়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী ,কেন্দ্রিীয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার সারা বছর এলাকাতেই থাকেন। তিনি কয়েকটি বড় মাপের ইফতার পার্টিতে অংশ গ্রহণ ও বক্তব্য দিয়ে দলীয় ও সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে,তিনি নির্বাচনী মাঠে রয়েছেন। দলের মধ্যে তার অবস্থান ভাল বলেই উপজেলা বিএনপির একাধিক নেতা জানান। তিনি বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। বিএনপি নেতা ও শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু ঈদের আগেই ঢাকা থেকে পাকশীর বাড়িতে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং ইফতার মাহফিলের আয়োজন করেন।পত্রিকায় শুভেচ্ছা দিয়ে দলীয় ও সাধারণ মানুষকে জানিয়ে দেন যে সিনিয়র নেতারা চাইলে তিনি নির্বাচনে অংশ নিবেন। তিনি তাঁর বাবার নামের বাঘইলস্থ মরহুম ওহায়েদ আলী খান প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজ আদায় করেন। উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথারও ইচ্ছা রয়েছে নির্বাচন করার। তিনি দাশুড়িয়ায় ঈদের নামাজ পড়েন। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব বিভিন্ন পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর নিজ গ্রাম সাহাপুরে ঈদের জামাতে নামাজ আদায় করেন। জাসদের পাবনা জেলা সেক্রেটারী রশিদুল আলম বাবুর নামও শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসাবে। তিনি ঈশ্বরদী কেন্দ্রিীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়েন।
ভুমিমনত্রীসহ আওয়ামীলীগের অন্যান্য কেন্দ্রিয় নেতা,বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সম্ভাব্য প্রার্থীদের সাধারণ মানুষের সাথে এবারের কুশল বিনিময় ছিল ভিন্ন রকম। নানাভাবে বিভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন ও অংশ গ্রহণ এবং পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে আকৃষ্ট করেছে।





আর্কাইভ