শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালের ইউএনও বাল্যবিয়ে বন্ধ করে হাজতে পাঠালেন ভুয়া কাজীকে
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালের ইউএনও বাল্যবিয়ে বন্ধ করে হাজতে পাঠালেন ভুয়া কাজীকে
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিশালের ইউএনও বাল্যবিয়ে বন্ধ করে হাজতে পাঠালেন ভুয়া কাজীকে

---ময়মনসিংহ অফিস :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৪মি.) ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন বাল্যবিয়ে রুখে দিয়ে ভুয়া কাজীকে হাজতে পাঠিয়েছেন।
সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের ধলায়মান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধলায়মান গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী রোখসানা খাতুনের (১৪) সাথে পাশের এলাকার আল-আমিনের বিয়ের খবর পেয়ে ইউএনও রিপন ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় কাজীকে কনের বার্থ সার্টিফিকেট দেখাতে বললে তিনি (কাজী) অস্বীকৃতি জানালে তাকে আটক করা হয়। আটক কাজী চান মিয়া(৫০) বানিয়াধলা গ্রামের বাসিন্দা। এলাকাবসীর অভিযোগ, ওই কাজী ভুয়া কাবিননামা দেখিয়ে অনেক মানুষকে হয়রানি করেছেন।

ময়মনসিংহ জেলা কাজী সমিতির সভাপতি এনায়েতুর রহমান হীরা বলেন, চান মিয়া ত্রিশাল উপজেলার কোনো তালিকাভুক্ত কাজী নন। সে দীর্ঘদিন ধরে কাবিনের নামে বিভিন্ন এলাকায় গিয়ে হয়রানি করে আসছিল।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বলেন, ভুয়া কাজীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ইউএনও আবু জাফর রিপন বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি। এসময় সংশ্লিষ্ট কাজীর কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)