শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে ভাতিজিকে হত্যার পর চাচার আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে ভাতিজিকে হত্যার পর চাচার আত্মহত্যা
মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৌরীপুরে ভাতিজিকে হত্যার পর চাচার আত্মহত্যা

---ময়মনসিংহ অফিস :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৩৪মি.)  ময়মনসিংহের গৌরীপুরে ভাতিজি (ভাইয়ের মেয়ে) জান্নাতুলকে (১২) কুপিয়ে হত্যার পর চাচা মিজানুর রহমান (২৫)নিজের গলায় ছুরি চালিয়ে আত্মাহত্যা করেছেন। জান্নাতুল শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

১০ জুলাই সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের মইলাকান্দা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত জান্নাতুলের মা আরজিনা খাতুন জানান, সন্ধ্যার পর মিজানুর রহমান আমাকে ভাতের চাল দেয়। আমি রান্না ঘরে গিয়ে ভাত রান্না করছিলাম। হঠাৎ মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখতে পাই তার চাচা তাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। এরপরই মেয়েকে হাসপাতালে নিয়ে আসি।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা জানান, হাসপাতালে আনার আগেই জান্নাতুল মারা যায়।

এদিকে ঘটনার পর পরই মিজানুর রহমান নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে আত্মাহত্যা করেছে। তিনি কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আত্মহননকারী মিজানুরের চাচা খলিলুর রহমান জানান, মিজানুর রহমান দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল।

মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গৌরীপুর থানার অঅফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়াকে বলেন, লাশ উদ্ধার ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।





আর্কাইভ