শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু
শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (৩০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৩৩মি.) চাটমোহরে পানিতে ডুবে এক কিশোরের করুণ মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে চাটমোহরের যুব সমাজকে। জীবন রক্ষার্থে প্রতিটি মানুষের সাঁতার জানা আবশ্যক হলেও চাটমোহর সদরসহ এর আশপাশ এলাকায় উপযুক্ত জলাশয় না থাকায় এ এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে সাঁতার শেখা থেকে। ফলে প্রায় ৬০ শতাংশ ছেলে মেয়ে সাঁতার শিখতে পারছে না। প্রায়শই ঘটছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা।
শিশু মৃত্যু রোধ কল্পে “চেতনায় চাটমোহর” নামক একটি ফেসবুক গ্রুপ শিশুদের সাঁতার শেখানোর ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ গ্রহণ করে। তাদের ফেসবুক গ্রুপ পেজে বিনা মূল্যে সাঁতার শেখানোর ঘোষণা দিলে ব্যাপক সাড়া পায়। ১৪ জুলাই শ্রক্রবার সকাল ১০ টায় মথুরাপুর ইউনিয়নের ভাদুনগর এলাকায় অবস্থিত হানুফা এগ্রোফার্মের পুকুরে তারা এ সাঁতার প্রশিক্ষণ শুরু করে। শুক্রবার দুপুর পর্যন্ত ১১০ জন রেজিষ্ট্রেশন করে। এ প্রশিক্ষণে সার্বিক সহায়তা করছেন চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্বোধন কালে চাটমোহরের সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, হানুফা এগ্রোফার্মের সত্ত্বাধিকারী ডা. মো. আব্দুল জলিল, চাটমোহর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ চেতনায় চাটমোহর গ্রুপের সদস্যগণ, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, কয়েকদিন আগে চাটমোহরে পানিতে ডুবে পুলিশ কর্মকর্তা তৌরিদুল ইসলামের ছেলে তপু (১১) এর মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে অসংখ্য তপুর মৃত্যু এড়াতে আমরা বিনা মূল্যে সাঁতার শেখানোর এ উদ্যোগ গ্রহণ করি। দেশের অন্যান্য এলাকার মানুষ চেতনায় চাটমোহরের এ উদ্যোগ দেখে স্ব-স্ব এলাকায় বিনামূল্যে সাঁতার শেখানোর ব্যবস্থা গ্রহণ করলে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা কিছুটা হলেও কমবে বলে আমরা বিশ্বাস করি।





আর্কাইভ