শিরোনাম:
●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
রাঙামাটি, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় স্লুইসসহ বাঁধ বিধ্বস্ত : পাঁচ গ্রামে জোয়ারের পানি প্রবেশ
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় স্লুইসসহ বাঁধ বিধ্বস্ত : পাঁচ গ্রামে জোয়ারের পানি প্রবেশ
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলাপাড়ায় স্লুইসসহ বাঁধ বিধ্বস্ত : পাঁচ গ্রামে জোয়ারের পানি প্রবেশ

---পটুয়াখালী প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০মি.) কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রাম সংলগ্ন স্লুইসসহ বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এখন প্রবলবেগে অস্বাভাবিক জোয়ারের পানি ভিতরের জনপদে প্রবেশ করছে। ফলে কৃষি আবাদসহ পাঁচ গ্রামের সতাধিক পরিবার চরম আতঙ্কে পড়েছে। পানিবন্দী হয়ে পড়ছে এসব পরিবার। ডুবে যাচ্ছে বাড়িঘর পর্যন্ত।
তাহেরপুর, দৌলতপুর, মোহনপুর, লস্করপুর ও আমিরাবাদ গ্রামে পানি প্রবেশ করছে। লোকজন চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। স্থানীয় চেয়ারম্যান এ্যাডভোকেট নাসিরউদ্দিন মাহমুদ জানান, সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে অস্বাভাবিক জোয়ারের প্রবল চাপে স্লুইসটি বাঁধসহ বিধ্বস্ত হয়। এখন প্রবল বেগে জনপদে প্রবেশ করছে পানি।চেয়ারম্যান আরও জানান, এসব গ্রাম ছাড়াও গৈয়াতলা, জালালপুর ও নিজকাটা গ্রামেও ওই পানিতে প্লাবনের শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ৪৬ পোল্ডারের এ স্লুইসটি মেরামতের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, দুই বছর আগে স্লুইসটিসহ বাঁধ দেবে গেছে। তখন তারা নিজ উদ্যোগে মাটি ভরাট করে জলোচ্ছ্বাস রোধ করেছিলেন। এখন তারা ফের চরম বিপদে পড়েছেন।





আর্কাইভ