শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যার প্রধান আসামি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যার প্রধান আসামি গ্রেফতার
রবিবার ● ৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যার প্রধান আসামি গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপির ছেলে হাবিবুর রহমান ফয়সাল হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম রিমনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১।

৬ আগস্ট রবিবার দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বক্তব্য রাখেন। এ সময় পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

তৌহিদুল ইসলাম রিমন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদগাতী গ্রামে সাইদুল ইসলাম ওরফে মুসলেউদ্দিন মাস্টারের ছেলে।

সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১ এর মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, গত ৩০ জুলাই রবিবার রাত ১০টার দিকে কালীগঞ্জের ভাদগাতী এলাকার সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমান জিতুর ছেলে হাবিবুর রহমান ফয়সালকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ফয়সালের বড় বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে ১ আগস্ট কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় র‌্যাব-১ এর একটি দল শনিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ থানার উত্তরগাঁও বাজার থেকে ওই মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম রিমনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে একই এলাকার আলমগীরের দোকানে অভিযান চালিয়ে ফয়সাল হত্যায় ব্যবহৃত পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, রিমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।





আর্কাইভ