শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হাসপাতালের ওয়ার্ডে জাল বুনেন সুইপার: চিকিৎসকও তিনি
প্রথম পাতা » অপরাধ » হাসপাতালের ওয়ার্ডে জাল বুনেন সুইপার: চিকিৎসকও তিনি
সোমবার ● ৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসপাতালের ওয়ার্ডে জাল বুনেন সুইপার: চিকিৎসকও তিনি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) স্বাস্থ্য সেবায় সরকারী সুযোগ-সুবিধা বাড়লেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মানুষেরা। ঠিকমত ডাক্তারের দেখা না পাওয়া, কৃত্রিম ঔষধ সংকট, পুরুষ ও মহিলা ওয়ার্ডে চরম অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মচারী কর্তৃক চিকিৎসা সেবা-এমন এন্তার অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। যে কারণে চিকিৎসা সেবা নিতে এসে উল্টো ভোগান্তির শিকার হতে হয় রোগীদের। বিভিন্ন প্রাইভেট চেম্বারে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকায় চিকিৎসকদের দায়িত্বে অবহেলা নিয়েও অভিযোগ দীর্ঘদিনের। কাগজে-কলমে ডাক্তাররা হাসপাতালের দায়িত্বে থাকলেও প্রয়োজনের সময় অনেকের দেখাই মেলে না। প্রায়শই ডাক্তারদের বদলে নার্স, আয়া বা সুইপাররাই চিকিৎসা দেন আগত রোগীদের-এমন অভিযোগও কম নয়।
সরজমিন সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ গিয়ে দেখা যায়, জরুরী বিভাগে বেশ কয়েকজন মহিলা রোগী ডাক্তারের জন্যে অপেক্ষমান। দায়িত্বরত ডাক্তার তারেক তখনও অনুপস্থিত। খোঁজ নিয়েও দেখা মেলেনি তার। দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দু’জন বয়স্ক রোগী ভর্তি আছেন। পাশেই জাল বুনছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার দাবীদার আবদুল গফুর। হাসপাতালের ওয়ার্ডের ভেতরে জাল বুনার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে এর কোনো সদুত্তোর দিতে পারেনি সে। সিনিয়র স্টাফ নার্স সেলিনা খানম আবদুল গফুরকে সুইপার দাবী করলেও তাকে চিনেন না স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও। আবার, টিএইচওর নাম তার জানা নেই-ফোনে এ প্রতিবেদককে বলেন সেলিনা খানম।
তিনদিন আগে শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আজির উদ্দিন (৭০) ও সাতদিন আগে ভর্তি হওয়া জুনাব আলী (৫০) জানান, ভর্তি হবার পর থেকে তাদের দেখতে কোনো ডাক্তার আসেননি। কথিত সুইপার আবদুল গফুরই মাঝে মধ্যে ঔষধ খাইয়ে দেয় তাদের। মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা খয়রুন নেছার (৭০) মেয়ে এ প্রতিবেদককে জানান, আমরা এখানে চিকিৎসাই পাচ্ছিনা। ঔষধও ফার্মেসী থেকে কিনে আনতে হয়।
সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. তারেকের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, এ সময় জরুরী বিভাগে না থাকলেও আমি ডরমেটরীতে ছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে টিএইচও স্যারের কাছে ‘লিখিত অভিযোগ’ দিয়ে জানুন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ