সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের হরিপুর এলাকা থেকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭ আগষ্ট সোমবার ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের হরিপুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা গোপাল গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে হযরত আলী (৩৫) ও খোকশাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ওরফে বাবু (২৪)।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক সর্দার মো. কায়েস।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেনু রায়ের নেতৃত্বে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের হরিপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবাসহ ট্যাবলেট উদ্ধার কর হায়। এ ঘটনায় মামলা হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা