শিরোনাম:
●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের পাঁচ কর্মী আটক
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের পাঁচ কর্মী আটক
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের পাঁচ কর্মী আটক

---
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে অস্ত্র-গুলি ও লক্ষাধিক টাকাসহ ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

জেলা সদরের খবংপুড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি জিকো ত্রিপুরা (৩০), ইউপিডিএফের জেলা সংগঠক স্বপন চাকমা (২৬), সদস্য প্রতীন চাকমা (২৩), নিকট চাকমা (২২) ও রঞ্জু চাকমা (২৪)।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাসির-উল-হাসান খান সাংবাদিকদের জানান, দুপুর পৌনে একটার দিকে জেলা শহরের খবংপুড়িয়া এলাকায় চাঁদা আদায়কালে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের এ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশী এলজি, ৮ রাউন্ড গুলি, ৮৬ হাজার ৯০০ টাকা ও দুটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্বার করা হয়।

মেজর হাসান আরো জানান, আটকরা একাধিক মামলার আসামি। তাদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে ইউপিডিএফ কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক নিরণ চাকমা এ ঘটনাকে মিথ্যা ও সাজানো উল্লেখ করে আটকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩৪ মিঃ





আর্কাইভ