শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় ২২ঘন্টার অভিযান সমাপ্ত : বোমা বিষ্ফোরণে নিহত আলম জেএমবি সদস্য
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় ২২ঘন্টার অভিযান সমাপ্ত : বোমা বিষ্ফোরণে নিহত আলম জেএমবি সদস্য
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় ২২ঘন্টার অভিযান সমাপ্ত : বোমা বিষ্ফোরণে নিহত আলম জেএমবি সদস্য

---ময়মনসিংহ অফিস :: ময়মনসিংহের ভালুকায় বোমা বিষ্ফোরণের ২২ ঘন্টা পর বিকেল সাড়ে ৩টায় অভিযানের সমাপ্তি ঘোষনা করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ।

এ সময় তিনি বলেন, নিহত আলম ‘জেএমবি সদস্য’। এ এলাকার সবচেয়ে বড় ঈদের জামাতে বোমা হামলার উদ্দেশ্য এখানে বাড়ি ভাড়া নিয়ে বোমা তৈরি করার সময় বিষ্ফোরণে ওই ব্যক্তি নিহত হয়।

এছাড়াও নিহতের ঘর থেকে ১টি গ্রেনেট,২টি প্রেসার কুকার বোমা ও বড় ১টি বোমা উদ্ধার করে বোম ডিসপোজাল টিম। পরে এগুলো নিষ্ক্রিয় করা হয়। সেইসাথে ঘর থেকে বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান ময়মনসিংহের এসপি ।

তার আগে সোমবার ২৮ আগষ্ট দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনার বিররণ দিয়ে সাংবাদিকদের জানান, নিহতের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। তার নাম আলম প্রামাণিক, বাড়ি নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে। নিহত আলম প্রামাণিক জঙ্গী তৎপরতায় সম্পৃক্ত, “সে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য ও একজন বোমা বিশেষজ্ঞ ছিল। বোমা বানানোর সময়ই বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। সে ভালুকার কাশরে গত ৭দিন আগে এই বাড়ীটি বাড়া নেয়।

এ এলাকায় ১০হাজার লোকের অংশ গ্রহনে সবচেয়ে বড় ঈদের জামাত হয় হবিরবাড়ি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। ওই বড় ঈদগা ময়দানে হামলা বা তৈরী বোমা অন্য কোথাও স্থানান্তর করার পরিকল্পনা ছিল বলে ধারনা করা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার (২৭ আগষ্ট) বিকাল ৬ টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাঁশর গ্রামের আজিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া রাজশাহীর নাটোর সদর এলাকার তেলকুপি গ্রামের আবুল কালাম প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৩৮) বোমা বানানোর সময় বোমা বিষ্ফোরিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার পর পর তার স্ত্রী পারভীন (২৮) সকলের অলক্ষ্যে দুই শিশু সন্তান ইব্রাহিম (৭) ইসহাক (৮মাস) কে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর সহায়তায় তাদেরকে রাস্তা থেকে আটক করে পুলিশ।

সেই সাথে পুলিশ এ ঘটনায় বাড়িওয়ালা আজিম উদ্দিন (৪৮), তার স্ত্রী ফাতেমা (৪০), তার ছেলে আসিফ (২৫) ও হাসান(১৫) কে আটক করেছে।
---
এদিকে সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরুর পর ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিট, পুলিশ, র‌্যাব, পিবিআই, সিআইডি, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল টিম ঘটনাস্থল ঘিরে অবস্থান নিয়ে শেষে বিকেল সাড়ে তিনটার দিকে এর সমাপ্তি ঘোষণা করেন বলে নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ ।

এসময় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ আরও জানান, নিহত আলম প্রামানিক রাজশাহী ও নাটোর এলাকার মোষ্ট ওয়ান্টেড জঙ্গি নেতা, সে ৫দিন আগে ঐ বাসাটি ভাড়া নেয়। সোমবার সকালের দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)