মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রেজু মৌজা দিয়ে বানের স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা
রেজু মৌজা দিয়ে বানের স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা
পলাশ বড়ুয়া, রেজু থেকে ফিরে :: বানের স্রোতের মতো বাংলাদেশে রোহিঙ্গা ঢুকছে রেজু মৌজার ভালুকিয়াপাড়া নদী পথে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ২৮ আগষ্ট সোমবার নাইক্ষংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের রেজু মৌজার চিকন ছড়া, মনজয় পাড়া, ফাত্রাঝিরি, লাকড়িছড়া বাজার দিয়ে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ঢুকে পড়েছে। দিনের বেলায় পাহাড়ের দিকে তাড়িয়ে দিলেও রাতের আঁধারে বাঁধাহীন ঢুকে পড়ছে এসব রোহিঙ্গারা। স্থানীয়দের দাবী এসব রোহিঙ্গা অনুপ্রবেশে বিজিবির ভুমিকাও রহস্যজনক।
স্থানীয় মো. ইউছুফ জানায়, ওয়ালিদং, মগ পাহাড়, গাছবনিয়া, বড় খালের আগা হয়ে সোমবার ২/৩ হাজারের বেশি রোহিঙ্গা নদীপথে অনুপ্রবেশ কালে বিজিবি আটকিয়ে পাহাড়ের দিকে ফেরত পাঠায়। পাহাড়ের গহীন জঙ্গলে কিছু কালো পোষাকধারী অবস্থান করছে বলে শোনা যাচ্ছে বলে তিনি জানান।
নুরুল হক বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসার পথে এক মহিলার সন্তান প্রসব হয়। তাছাড়া আসার পথে এক বৃদ্ধা মহিলা সহ আমতলীর দিকে অপর ২ জনের মৃত্যু হয়। পাহাড়ে বৃদ্ধ মহিলাটির দাফন-কাফনের ব্যবস্থাও করা হচ্ছে এমনটি বলেন তিনি।
রেজু বরইতলী এলাকার চাকমা ও মুসলিম সম্প্রদায় সহাবস্থানে থেকে সকলেই শান্তিপূর্ণ বসবাস করছে। কোন ধরণের বৈরিভাব বিরাজ করছে না বলে জানিয়েছে শিক্ষার্থী নিরব তঞ্চগ্যা ও বাবু তঞ্চগ্যা।
মিয়ানমার সহিংতার পর গত দু’য়েকদিন কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি। তবে আজ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয়েছে বলে এমনটি জানিয়েছে রেজু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সুবেদার মো. সায়েদুর।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)