শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রেজু মৌজা দিয়ে বানের স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা
প্রথম পাতা » অপরাধ » রেজু মৌজা দিয়ে বানের স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেজু মৌজা দিয়ে বানের স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গা

---পলাশ বড়ুয়া, রেজু থেকে ফিরে :: বানের স্রোতের মতো বাংলাদেশে রোহিঙ্গা ঢুকছে রেজু মৌজার ভালুকিয়াপাড়া নদী পথে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ২৮ আগষ্ট সোমবার নাইক্ষংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের রেজু মৌজার চিকন ছড়া, মনজয় পাড়া, ফাত্রাঝিরি, লাকড়িছড়া বাজার দিয়ে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ঢুকে পড়েছে। দিনের বেলায় পাহাড়ের দিকে তাড়িয়ে দিলেও রাতের আঁধারে বাঁধাহীন ঢুকে পড়ছে এসব রোহিঙ্গারা। স্থানীয়দের দাবী এসব রোহিঙ্গা অনুপ্রবেশে বিজিবির ভুমিকাও রহস্যজনক।
স্থানীয় মো. ইউছুফ জানায়, ওয়ালিদং, মগ পাহাড়, গাছবনিয়া, বড় খালের আগা হয়ে সোমবার ২/৩ হাজারের বেশি রোহিঙ্গা নদীপথে অনুপ্রবেশ কালে বিজিবি আটকিয়ে পাহাড়ের দিকে ফেরত পাঠায়। পাহাড়ের গহীন জঙ্গলে কিছু কালো পোষাকধারী অবস্থান করছে বলে শোনা যাচ্ছে বলে তিনি জানান।
নুরুল হক বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসার পথে এক মহিলার সন্তান প্রসব হয়। তাছাড়া আসার পথে এক বৃদ্ধা মহিলা সহ আমতলীর দিকে অপর ২ জনের মৃত্যু হয়। পাহাড়ে বৃদ্ধ মহিলাটির দাফন-কাফনের ব্যবস্থাও করা হচ্ছে এমনটি বলেন তিনি।
রেজু বরইতলী এলাকার চাকমা ও মুসলিম সম্প্রদায় সহাবস্থানে থেকে সকলেই শান্তিপূর্ণ বসবাস করছে। কোন ধরণের বৈরিভাব বিরাজ করছে না বলে জানিয়েছে শিক্ষার্থী নিরব তঞ্চগ্যা ও বাবু তঞ্চগ্যা।
মিয়ানমার সহিংতার পর গত দু’য়েকদিন কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি। তবে আজ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয়েছে বলে এমনটি জানিয়েছে রেজু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সুবেদার মো. সায়েদুর।





আর্কাইভ