শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌর নির্বাচনে সংসয় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌর নির্বাচনে সংসয় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
শনিবার ● ২১ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর পৌর নির্বাচনে সংসয় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা

---

এম এস আলম বাবলু , চাটমোহর :: পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন এবার হবে কি হবেনা তা-নিয়ে অনিশ্চয়তা থাকলেও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে ৷ তফসিল ঘোষণা না হলেও ২য় শ্রেণির এ পৌরসভার সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা ও গণসংযোগ শুরু করে দিয়েছে ৷ আদালতের আদেশের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তপশীল ঘোষনার আগেই নির্বাচনের তালিকা থেকে চাটমোহর পৌরসভার নির্বাচন বাদ দেওয়ায় গুজব উঠেছে ৷
জানা গেছে, বিলচলন ইউনিয়নের একটি অংশ চাটমোহর পৌরর মৌজায় হওয়ার কারণে অনেক দিন ধরেই চাটমোহর পৌরসভার প্রতিনিধি ও বিলচলনের প্রতিনিধি সেটিকে পুঁজি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে বারবার অপচেষ্টা চালিয়েছে ৷ এরই ধারাবাহিকতায় বিগত সময়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আদালতে গেছেন ৷ পরবর্তীতে তদবির না করায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ এবার সেই মামলার তদবিরকারক দু’তিন জন প্রভাবশালী মামলার আদেশের নথিপত্র নাকি জমা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৷ ফলে আগামী নির্বাচনী তফশিল থেকে বাদ পড়তে পারে চাটমোহর পৌরসভার নাম ৷ জনগণের ম্যান্ডেটে নয়, মামলা-মোকদ্দমার মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইছেন এসকল জন প্রতিনিধি ৷ একাধিক সূত্র মতে, আগামী নির্বাচনে এ সকল জনপ্রতিনিধির ছিঁকে ছিড়বে না, ফলে আগেই সকল ব্যবস্থা করা হচ্ছে ৷ চাটমোহর পৌরসভার এবারের নির্বাচন না হওয়া এতসব সংশয় নিয়েও সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি দলীয় মনোনয়ন লাভের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন ৷ প্রার্থীদের তত্‍পরতায় ভোটারদের মাঝেও সৃষ্টি হচ্ছে উত্‍সবের আমেজ ৷ মেয়র প্রার্থীরা কোন পোস্টার বা ব্যানার না লাগালেও কাউন্সিলর প্রার্থীরা পোস্টার ও ডিজিটাল ব্যানার লাগিয়েছে ৷ চা-স্টোলগুলোতে শুরু হয়েছে নির্বাচনীয় ঝড় ৷ এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, বিএমএ পাবনা জেলা সভাপতি ডাঃ গোলজার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী ৷ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নাম শোনা যাচ্ছে, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলামের বড় ছেলে, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাস সাফি ৷ চাটমোহর পৌরসভার নির্বাচন হচ্ছে না-এমন প্রচারণা চললেও সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ৷ হিমেল ঠান্ডার মাঝে দিন-রাত প্রচার প্রচারণা চালাচ্ছে তারা ৷
বিলচলন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদও এব্যাপারে কিছু জানেন না বলে জানান ৷ কাউন্সিলর মোঃ খয়বর হোসেন জানান, নির্বাচন হচ্ছে না, সে ব্যাপারটা তাঁর জানা নেই ৷ সে এবারও কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছে ৷
চাটমোহর পৌরসভার বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, শিমানা জটিলতা বা আদালতের আদেশের কারণে নির্বাচন হবে না এমন কোন খবর আমার জানা নেই ৷ কোন মামলা মোকদ্দমার বিষয়টিও আমি জানি না ৷ 

আপলোড : ২১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪৫ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)