বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হবিগঞ্জে বিজিবি ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করেছে
হবিগঞ্জে বিজিবি ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করেছে
হবিগঞ্জ প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১৭১ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার ২৭ সেপ্টেম্বর ভোর সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনগর এলাকায় মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি সদস্য অভিযান পরিচালনা করে ৫১ বোতল বিআর ও ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। একই সময় উপজেলার উত্তরসীক এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং একটি হাতঘরি জব্দ করেন তারা।
যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। একই দিন সকাল সাড়ে ৬টায় তেলিয়াপাড়া ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান উপজেলার ১৫নং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার টাকা।
অধিনায়ক আসাদুজ্জামান আরো জানান, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)