শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৬মি.) ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির গ্যাগারিওকে মোবাইল ফোনে ডেকে অপহরণের অভিযোগে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা সৌরভকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

২ অক্টোবর সোমবার রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৌরভ টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে এবং টঙ্গী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বলেন, শিশির গ্যাগারিওর বোন টঙ্গীর পাগার এলাকার এক গির্জায় থাকেন। সোমবার বিকেলে অপহরণকারীরা কৌশলে তার বোনের মোবাইল নম্বরটি তাদের একজনের মোবাইল নম্বরে কল ডাইভার্ড করে রাখে। পরে অপহরণকারীরা শিশিরকে ফোন করে জানায়, তার বোন গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে। তারা বোনকে দেখতে দ্রুত পাগার এলাকায় তাকে আসতে বলে। বোনের নম্বর থেকে কল পেয়ে শিশির মোটরসাইকেলযোগে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছে।

এ সময় অপহরণকারীরা তাকে ধরে নিয়ে পাগার এলাকার একটি কক্ষে আটকে রাখে। পরে তার সঙ্গে থাকা কিছু টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় শিশির তাদের বাধা দিলে মারধর করতে থাকে। পরে তার মোবাইল থেকে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ সময় শিশিরের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সৌরভকে গ্রেফতার এবং শিশির ও তার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। আহত শিশিরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিশির বাদী হয়ে সৌরভসহ ৪জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫জন আসামি করে টঙ্গী থানায় মামলা করেছেন।

ছাত্রলীগের টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর বলেন, কারও অপকর্মের দায়দায়িত্ব ছাত্রলীগ নেবে না। সৌরভ অপহরণ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ