শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » বিরল রোগে আক্রান্ত নান্দাইলের ভূমিহীন দিনমজুর জসিম বাঁচতে চায়
প্রথম পাতা » ফটো গ্যালারী » বিরল রোগে আক্রান্ত নান্দাইলের ভূমিহীন দিনমজুর জসিম বাঁচতে চায়
মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরল রোগে আক্রান্ত নান্দাইলের ভূমিহীন দিনমজুর জসিম বাঁচতে চায়

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) ময়মনসিংহের নান্দাইল উপজেলার আগ-মুশুলী গ্রামের ভূমিহীন দিনমজুর জসিম উদ্দিন (৩২) বিরল রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন। অর্থাভাবে তার সু-চিকিৎসা হচ্ছে না। সেইসাথে পরিবার-পরিজন নিয়েও নিদারুণ কষ্টে জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় বাচাঁর আকুতি জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

জসিমের মুখ থেকে অনবরত লালারমত রস বের হয়। প্রথমে তার মুখে একটি ছোট ঘা হয়, আস্তে আস্তে সেই ঘা বেড়ে এখন সমস্ত মুখ জুড়ে বিস্তৃত হয়ে গেছে। বর্তমানে জসিম মুখ দিয়ে কিছু খেতে পারে না, কথা বলতেও তার অনেক কষ্ট হয়। টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। জসিম উদ্দিন পেশায় একজন দিনমজুর। নিজের কোন জমি-জিরাত নেই। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার পরিবার।

ভূমিহীন দিনমজুর জসিম স্থানীয় তারেরঘাট বাজারে মাথায় করে পাথর টেনে প্রতিদিন যা পায় আর তার স্ত্রী ললিতা বেগম অন্যের বাড়িতে কাজ করে। তাদের যোগানো টাকা দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে চলে তাদের সংসার।

জসিমের মা আসিয়া বেগম জানান, গত দুই বছর আগে তার ছেলের মুখে একটি ছোট ঘা হয়, আস্তে আস্তে সেই ঘা বেড়ে গিয়ে এখন সমস্ত মুখ জুড়ে বিস্তৃত হয়ে গেছে । এখন জসিম মুখে কিছু খেতে পারে না, কথা বলতেও কষ্ট হয়। অসহায় জসিমের টাকার অভাবে চিকিৎসাও বন্ধ হয়ে গেছে।

বিরল রোগে আক্রান্ত জসিম বলেন ,’আমি সুস্থ্য হতে চাই, ডাক্তার বলেছে ভালো চিকিৎসা হলে আমি সুস্থ্য হবো। কিন্তু আমার প্রতিদিন খাবারের টাকা যোগানোই সম্ভব হচ্ছে না! তবে কি আমি চিকিৎসার অভাবে মরে যাব ?’

নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক বলেন, জসিম একজন দিনমজুর, তার পরিবারের পক্ষে এই বিরল রোগের চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তার উন্নত চিকিৎসার জন্য (জসিম উদ্দিনের হিসাব নং ৩৩২৩৩০১০০৫৫৭০ সোনালী ব্যাংক, তারঘাট বাজার শাখা) সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

জসিমের স্ত্রী ললিতা বেগম জানান, রাজধানীর একটি হাসপাতালের ডাক্তার আহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, দীর্ঘ মেয়াদী উন্নত চিকিৎসা করা হলে জসিমকে সুস্থ্য করা সম্ভব।

জসিমের বাবা আঃ ছাত্তার এবং মা আসিয়া বেগম কেঁদে কেঁদে বলেন,আমাদের কোন জমিজমা নেই, প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে কোন মতে পেটের আহার হয়। টাকার অভাবে ছেলেটার চিকিৎসা করাতে পারছিনা। চিকিৎসা না হলে হয়ত এক সময় মৃত্যু পথে চলে যাবে। বাবা-মায়ের সামনে ছেলের যদি টাকার অভাবে চিকিৎসা না করার জন্য মৃত্যু দেখতে হয় তা হলে আমাদের বেচেঁ থেকে লাভ কি !

জসিমের বাবা-মাসহ এলাকাবাসী তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে আকুল আবেদন জানানোর পাশাপাশি দেশ-বিদেশী স্বেচ্ছাসেবী সংস্থা ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার অনুপম ভট্রাচার্য জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।





ফটো গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ

আর্কাইভ