শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » আন্তর্জাতিক » মনোজ শংকর সিআইডি’র হাতে আটক
প্রথম পাতা » আন্তর্জাতিক » মনোজ শংকর সিআইডি’র হাতে আটক
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোজ শংকর সিআইডি’র হাতে আটক

---সিএইচটি মিডিয়া ডিজিটাল ডেস্ক :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় ভোর ৬.৩৯মি.) মোর্চার থিঙ্ক ট্যাঙ্ক তথা প্রধান চালিকাশক্তি এবং অন্যতম সংগঠক মনোজ শংকরকে গ্রেপ্তার করল সিআইডি। গতকাল বুধবার তাঁকে দিল্লি থেকে গ্রেপ্তার ধরা হয়। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা নিয়ে স্বতন্ত্র রাজ্য গড়তে চেয়েছিল মোর্চা। তার মূল কারিগর মনোজই। দিল্লিতে বসেই মোর্চার যাবতীয় সিদ্ধান্তকে প্রভাবিত করতেন তিনি। মনোজের মস্তিষ্কপ্রসূত ভাবনাকেই বাস্তবে আন্দোলনের ময়দানে রূপ দিতেন বিমল গুরুং। উত্তরবঙ্গের পাঁচ জেলায় সংগঠন বাড়াতেও ব্যবহার করা হয়েছিল মনোজের মস্তিষ্ককে। এমনটাই জেনেছে সিআইডি। সংগঠনে টাকার জোগান দিতেও বড় ভরসা ছিলেন তিনি। সিআইডি সূত্রের খবর, মোর্চা নেতা রোশন গিরি পালিয়ে প্রথমে তাঁর বাড়িতেই উঠেছিলেন। এমনকী, বৃহত্তর গোর্খাল্যান্ড গড়ার ক্ষেত্রে কেএলও’র সঙ্গে মোর্চার গাঁটছড়ার বাঁধার বিষয়টি তাঁরই পরামর্শে হয়েছে বলে জানা যাচ্ছে।
দিল্লিতে মোর্চার তিন নেতাকে গ্রেপ্তারের পর তদন্তকারী অফিসাররা জানতে পারেন, দিল্লির রাজনীতিতে মোর্চার দাবিকে তুলে ধরতে মনোজ শংকরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দিল্লির বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকী তাঁদের বাড়িতেও যাতায়াত রয়েছে তাঁর। রিয়েল এস্টেটের ব্যাবসার সূত্র ধরেই তাঁর এই রাজনৈতিক যোগাযোগ। তাকে কাজে লাগিয়ে মোর্চার বিভিন্ন দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলন চলাকালীন বিজেপি’র এক সংসদ সদস্যের সঙ্গে মোর্চার হরিয়ানা ও দিল্লি ইউনিটের এই সভাপতির একাধিকবার ফোনে কথা হয়েছে বলে জেনেছেন আধিকারিকরা। সেই কারণেই মোর্চা নেতৃত্ব বারবার কেন্দ্রের সঙ্গে আলোচনা চাইছিল। রাজধানীতে মোর্চার হয়ে বিভিন্ন স্তরে লবিও করেন তিনি। এমনকী প্রবাসী গোর্খাদের একজোট করে তাঁদেরও আন্দোলনমুখী করার পরিকল্পনা তাঁরই।
এরপরই তাঁর উপর নজরদারি শুরু করেন সিআইডি আধিকারিকরা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে আসছেন মোর্চার বিভিন্ন নেতা। মঙ্গলবার মনোজ এক পরিচিতের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দিল্লির সফদরজং রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন সিআইডি’র আধিকারিকরা। তাঁকে বিমানে করে রাতেই কলকাতায় নিয়ে আসা হয়। বুধবার রাতের ট্রেনেই তাঁকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।
তদন্তকারী অফিসারদের কথায়, বিমল গুরুং মোর্চা প্রধান হলেও সাংগঠনিক দিকটি মনোজই দেখাশোনা করতেন। তিনিই বিমলকে বোঝান, শুধু দার্জিলিং নিয়ে গোর্খাল্যান্ড নয়, এর সঙ্গে জুড়তে হবে দুই দিনাজপুর, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একাংশকে। যাতে স্বতন্ত্র রাজ্যের দাবি জোরদার হয়। এই জেলাগুলিতে তাঁর নিজস্ব কিছু যোগাযোগ রয়েছে। তাকে কাজে লাগিয়েই তিনি মোর্চার সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালান। পাশাপাশি আন্দোলনের জন্য পরিচিত চা বাগান মালিক থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা জোগাড় করতেন তিনি। এই কাজে তাঁকে যাঁরা সাহায্য করছিলেন, তাঁদের কয়েকজনের নামও গোয়েন্দারা জানতে পেরেছেন। পাহাড়ে আন্দোলন শুরুর পর মাত্র একবারই সেখানে এসেছিলেন মনোজ। দিল্লিতে বসেই তিনি আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে নিয়মিত কথা বলতেন গুরুংয়ের সঙ্গে। লেপচা বস্তি এলাকায় গুরুংয়ের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ের পরও তাঁর সঙ্গে মোর্চা প্রধানের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। নভেম্বরে ডুয়ার্সে এসে কেএলও’র সঙ্গে বৈঠকের কথা ছিল তাঁর। মূলত বৃহত্তর গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার পাশাপাশি আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়েও কথাবার্তা হওয়ার কথা ছিল। ওই বৈঠকের পরই দার্জিলিং ও সিকিম সীমান্তে গুরুংয়ের গোপন ডেরায় তাঁর যাওয়ার কথা ছিল। সেখানে বসেই মোর্চার পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঠিক করার মতলব ছিল তাঁর। সূত্র : বর্তমান





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ