শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » মুক্তমত » ৭মার্চের ভাষণ স্বীকৃতির অন্তরালে
প্রথম পাতা » মুক্তমত » ৭মার্চের ভাষণ স্বীকৃতির অন্তরালে
শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭মার্চের ভাষণ স্বীকৃতির অন্তরালে

---সিরাজী এম আর মোস্তাক :: ১৯৭১ এর ৭মার্চে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার মূলমন্ত্র। এ ভাষণে উদ্বুদ্ধ হয়ে তৎকালিন সাড়ে সাত কোটি বাঙ্গালী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৩০লাখ বাঙ্গালি প্রাণ বিসর্জন করেছিলেন। ১৯৭২-৭৫ শাসনকালে বঙ্গবন্ধু সবাইকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু এখন আর তা নেই। এখন বাংলাদেশে ৩০লাখ শহীদের বংশ-পরিবারের অস্তিত্ব নেই। শহীদগণ মুক্তিযোদ্ধা নাকি অমুক্তিযোদ্ধা ছিলেন, তার প্রমাণ নেই। বরং এখন বিধিবদ্ধ হয়েছে, মাত্র ২লাখ ব্যক্তি বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়েছিলেন। শুধু তারাই বাংলাদেশ স্বাধীন করেছেন। তাই তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তারা মোটা অংকের ভাতা পাচ্ছেন। তাদের সন্তান-সন্ততি ও নাতি-নাতনিগণ মুক্তিযোদ্ধা কোটায় বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছেন। আর ৯৯ভাগেরও বেশি নাগরিক বঙ্গবন্ধুর অনুসারী হয়েও অমুক্তিযোদ্ধা বিবেচিত হয়েছেন।
এখন ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা বিভাজন একইসাথে চলছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাকিস্তানিদের পরিবর্তে বাঙ্গালিরা ঘাতক, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সাব্যস্ত হয়েছে। ট্রাইব্যুনালের সামনে আন্তর্জাতিক শব্দটি থাকায় তা বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে, ১৯৭১ সালে সংঘটিত হত্যাকান্ড বাঙ্গালিরাই করেছে, পাকিস্তানিরা করেনি। তাই ট্রাইব্যুনালে পাকিস্তানিরা অভিযুক্ত হয়নি। এখন পাকিস্তানিদের ঘাতক বা যুদ্ধাপরাধী বললে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অবমাননা হবে। বাঙ্গালি জাতির এমন লান্থণার পরিপ্রেক্ষিতেই ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্বীকৃতি দিয়েছে।
মূলত সকল লান্থণা ও বৈষম্য দুর করতেই ইউনেস্কো ৭ই মার্চের ভাষণটি স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতিদানে যে সুনাম হয়েছে, বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে তার চেয়ে বেশি লান্থণা হয়েছে। বাঙ্গালি জাতিকে এ সত্য চোখে আঙুল দিয়ে শিক্ষা দেয়াই তাদের লক্ষ্য। তারা ঝি’কে মেরে বৌকে শেখানোর চেষ্টা করেছে। এরপরও বাংলাদেশে মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা বিভাজন থাকলে, জাতির পোড়া কপাল। সুতরাং ২লাখ মুক্তিযোদ্ধা তালিকা ও কোটা আর নয়, দেশের ১৬কোটি নাগরিক সবাই মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সফল উত্তরসূরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর কোনো বাঙ্গালি নয়, শুধু পাকিস্তানীরা সাজা পাবে।
লেখক : সিরাজী এম আর মোস্তাক
শিক্ষানবিস আইনজীবি, ঢাকা।
mrmostak786@gmail.com.





আর্কাইভ